২৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বিসিবি পরিচালক নিয়ে এনএসসির চিঠি

অনলাইন ডেস্ক : দেশের সকল ফেডারেশনের অভিভাবক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্য সব ফেডারেশনের মতো একটি সংস্থা হলেও জাতীয় ক্রীড়া পরিষদ ক্রিকেট বোর্ডকে তেমন তদারকি করতে পারেনি বেশ কয়েক বছর। সম্প্রতি সেই চিত্র খানিকটা বদলেছে।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম আজ (সোমবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বরাবর চিঠি দিয়েছেন। সেই চিঠিতে জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির কাছে জানতে চেয়েছে পর পর তিন সভায় কোন পরিচালকগণ অনুপস্থিত ছিলেন।

বিসিবির গঠনতন্ত্র মোতাবেক টানা তিন সভায় অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট পরিচালক পদশুন্যের বিষয়ে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত গ্রহণ করবে। এই শুন্য পদ পুরণে বিসিবি কি পদক্ষেপ নিয়েছে সেটাও জানতে চাওয়া হয়েছে। চলতি মেয়াদে বিসিবির প্রতি সভায় পরিচালকদের উপস্থিতিও জাতীয় ক্রীড়া পরিষদকে অবহিত করতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ   খালেদা জিয়ার জানাজায় জনসমুদ্র

৫ আগস্ট পটপরিবর্তনের পর বিসিবির অনেক পরিচালক সক্রিয় নেই। বোর্ড সভা বা ক্রিকেটীয় কর্মকান্ডের সঙ্গে তারা জড়িত নেই। এদের মধ্যে অন্যতম তানভীর আহমেদ টিটো, নজিব আহমেদ, আ জ ম নাসির, ইসমাইল হায়দার মল্লিক, নাজমুল হাসান পাপন, শেখ সোহেল, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, মঞ্জুর কাদের, শফিউল আলম চৌধুরী নাদেল।

সক্রিয় পরিচালকের মধ্যে রয়েছেন নতুন সভাপতি ফারুক আহমেদ, নাজমুল আবেদীন ফাহিম, মাহবুব আনাম, ফাহিম সিনহা, স্বপন, মঞ্জুরুল আলম, আকরাম খান, সালাউদ্দিন চৌধুরী, কাজী ইনাম আহমেদ।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শুধু বিসিবি সভাপতি থেকে পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছিল। ফলে তিনি এখনো পরিচালক হিসেবে আছেন নিয়মানুযায়ী। অথচ বিসিবির ওয়েবসাইটে পরিচালক হিসেবে পাপনের নাম নেই। ৫ আগস্ট পরবর্তী সময়ে বিসিবির নির্বাচিত পরিচালকদের মধ্যে নাইমুর রহমান দুর্জয় পদত্যাগ করেন। কিছু দিন সাবেক জাতীয় অধিনায়ক খালেদ মাহমুদ সুজনও পদত্যাগ করেন। এনএসসি কোটায় দুই জন পরিচালক ছিলেন জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল ববি। এই দুই জনের স্থলে এনএসসি থেকে মনোনীত হন ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম।

আরও পড়ুনঃ   ৭৫ বছরের আওয়ামী লীগের চ্যালেঞ্জ সাম্প্রদায়িক শক্তি : কাদের

বিসিবির নির্বাচিত পরিচালক ২৩ – ক্লাব ক্যাটাগরিতে থেকে ১২, জেলা-বিভাগীয় কোটায় ১০, সাবেক খেলোয়াড় কোটায় ১ । এনএসসি কোটায় ২ জন পরিচালক মনোনীত হন। সব মিলিয়ে পরিচালনা পর্ষদ ২৫ জনের।

যে কোনো সংস্থা / প্রতিষ্ঠান পরিচালিত হয় গঠনতন্ত্রের মাধ্যমে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশের শীর্ষ ক্রীড়া সংস্থা হলেও গঠনতন্ত্রের সঙ্গে কার্যক্রমের ব্যাপক ফারাক। বিসিবিকে দেয়া জাতীয় ক্রীড়া পরিষদের চিঠিতে গঠনতন্ত্র অনুসরণের সুস্পষ্ট নির্দেশনাও রয়েছে। দীর্ঘদিন পর জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবিকে তদারকিমুলক চিঠি প্রেরণ করল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১০

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১১

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৩

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৫

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৭

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৮

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৯

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST