২৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ইরানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১০ সীমান্তরক্ষী নিহত

অনলাইন ডেস্ক : ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলায় দেশটির সীমান্তরক্ষী বাহিনীর অন্তত ১০ সদস্য নিহত হয়েছেন। শনিবার এই হামলা হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

এর আগে, শনিবার রাতে ইরানের রাজধানী তেহরান-সহ তিনটি প্রদেশের সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী। এই হামলার পরপরই দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে নিরাপত্তা বাহিনীর গাড়ি বহরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ইসনা, মেহের নিউজ ও তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরান থেকে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দক্ষিণপূর্বের গোহর কুহ এলাকায় সন্ত্রাসী হামলা হয়েছে।

আরও পড়ুনঃ   মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হামলা ইরানের

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা বলেছে, সিস্তান-বেলুচিস্তানে নিরাপত্তারক্ষী বাহিনীর গাড়ি বহরে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। তবে এই হামলার বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য দেয়নি ইরনা।

আফগানিস্তান, ইরান ও পাকিস্তানের বালুচ জনগোষ্ঠীর মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন হালভাশ বলেছে, হামলায় ইরানি পুলিশের ব্যবহার করা একটি পুলিশ ভ্যানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গোষ্ঠীটির শেয়ার করা ছবি ও ভিডিওতে গাড়িটির সামনের আসনে দুই পুলিশ কর্মকর্তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

হালভাশ বলেছে, গোহর কুহতে নিরাপত্তা বাহিনীর দু’টি গাড়িকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলায় গাড়ি দুটির সব আরোহী নিহত হয়েছেন। তবে পুলিশ ভ্যানটিতে কোনও ধরনের বিস্ফোরক ব্যবহার না করে কেবল গুলি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ   নারী সাংবাদিকের কোলে বসে তোপের মুখে নেতা

ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। হামলায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠীকে দায়ী করেনি কর্তৃপক্ষ। এছাড়া এখন পর্যন্ত কোনও গোষ্ঠী নিরাপত্তা বাহিনীর ওপর হামলার দায় স্বীকার করেনি। শনিবার ভোরের দিকে ইরানের বিভিন্ন প্রান্তে ইসরায়েলি হামলার পর সিস্তান-বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর এই হামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১০

এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৪

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

১৫

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

১৬

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

১৭

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

১৯

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST