২৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

দুই সন্তান ও ১ কোটি ভক্ত নিয়ে জন্মদিনের কেক কাটলেন পরীমণি

অনলাইন ডেস্ক : আজ ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির জন্মদিন। জীবনের ৩২ টি বসন্ত পার করে ৩৩ বছরে পা রাখলেন তিনি।

বরাবরই জন্মদিন নিয়ে বড় আয়োজনের পরিকল্পনা সাজিয়ে রাখেন অভিনেত্রী। তবে এবারের জন্মদিনটা সাদামাটা ভাবেই পালন করলেন তিনি।

গত বছর নানার মৃত্যুর পর পরীর এবারের জন্মদিনে দেখা যায়নি কোনো চাকচিক্য। কাছের মানুষ ও দুই সন্তানকে নিয়েই জন্মদিনের প্রথম প্রহরে কেক কাটলেন অভিনেত্রী।

তবে শুধু দুই সন্তান ও কাছের মানুষজনই নয়, পরীর জন্মদিনের সঙ্গী ছিলেন তার ১ কোটি ৬০ লাখ ভক্ত। যারা অভিনেত্রীকে ফেসবুকে অনুসরণ করেন। তাদের জন্য একটি স্পেশাল কেক রেখেছিলেন পরীমণি।

আরও পড়ুনঃ   আমি এখনও আবেদনময়ী : কারিনা

ভক্তদেরকে নিজের জন্মদিনের কেক কাটার মুহূর্তের সাক্ষী করতে ফেসবুক লাইভে এসে পরী বলেন, ‘আসলে আমি শারীরিকভাবে একটু অসুস্থ। আমার জন্মদিন পালন করার কোনো পরিকল্পনাই ছিল না। কারণ আমার নানা ভাই ছাড়া আমি বড্ড একা। প্রতিবছর নানু ভাইয়ের হাত ধরেই কেক কাটতাম। কিন্তু নানু ভাই তো এখন আর নেই। ভেবেছিলাম, জন্মদিনে যান্ত্রিক এই শহর থেকে দূরে কোথাও গিয়ে নিজের মত সময় কাটাবো। কিন্তু আমার কাছের প্রিয় কিছু মানুষ আমাকে সারপ্রাইজ দিয়েছে। আর তাই আমিও চাই এই বিশেষ মুহূর্তটি আমার দুই সন্তান ও ১ কোটি ৬০ লাখ ভক্তকে নিয়েই কেক কাটতে।’

আরও পড়ুনঃ   ‘আমলনামা’ নিয়ে বিতর্ক, মামলার হুঁশিয়ারি: মুখ খুললেন রাফী

এদিকে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন পরীমণি। অনম বিশ্বাস পরিচালিত ‘রঙিলা কিতাব’ নামের সিরিজটি আগামী ৮ নভেম্বর উন্মুক্ত হতে যাচ্ছে। সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি ও মোস্তাফিজুর নুর ইমরান। এছাড়া শিগগিরই ‘ফেলুবক্সী’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রীর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST