২১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ত্রিপুরায় বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটারের মধ্যে চলাচল নিষিদ্ধ

অনলাইন ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার বাংলাদেশ সীমান্তে চলাচলে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা হয়েছে। রাজ্যটির পশ্চিম ত্রিপুরার জেলা প্রশাসক এই নিষেধাজ্ঞা জারি করেছেন।

এর ফলে আগামী ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত বাংলাদেশ সীমান্ত অঞ্চলের ৫০০ মিটার বরাবর রাতে চলাচল বন্ধ থাকবে। সোমবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম ত্রিপুরা জেলা ম্যাজিস্ট্রেট একটি নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করেছেন, যেখানে রোববার থেকে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত রাত ৮টা থেকে ভোর ৫টার মধ্যে আগরতলা এবং মোহনপুর মহকুমাজুড়ে ভারত-বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটার বরাবর জনসাধারণের চলাচল সীমাবদ্ধ করা হয়েছে।

বাংলাদেশে বৈরী পরিস্থিতির কারণে গত দুই মাস ধরে সীমান্তের ওপার থেকে ভারতে অনুপ্রবেশ শুরু হয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অন্য রাজ্যে পালিয়ে যাওয়ার সময় ত্রিপুরায় অনেক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তারও করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, গত জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অশান্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। ক্রমেই সেই আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয়। তারপর থেকেই সীমান্ত হয়ে বহু বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতের প্রবেশ করছেন।

আরও পড়ুনঃ   রাফায় ইসরায়েলি হামলা বন্ধে জাতিসংঘ প্রস্তাবের খসড়া তৈরি করেছে আলজেরিয়া

বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরা সীমান্ত হয়ে চোরাপথেই বহু বাংলাদেশি ভারতে ঢুকে পড়ছেন। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তারপরও বহু বাংলাদেশির অবৈধভাবে ভারতে প্রবেশ অব্যাহত রয়েছে।

প্রায়শই একাধিক ব্যক্তি ধরা পড়ছেন সীমান্তবর্তী নানা এলাকায়। তাদের অনেককে আটক করা হয়েছে, আবার অনেককে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এই অবস্থায় সীমান্ত হয়ে অনুপ্রবেশ ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ নিলো ত্রিপুরা।

মূলত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ আটকাতে পশ্চিম ত্রিপুরার জেলা প্রশাসক নিষেধাজ্ঞা জারি করেছেন। এর মাধ্যমে সীমান্তে সাধারণ মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে। আগরতলা এবং মোহনপুর মহকুমাজুড়ে ভারত-বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটার বরাবর সাধারণ চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে এই নির্দেশে।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত রাত ৮ টা থেকে ভোর ৫ টার মধ্যে কেউ সীমান্তের ৫০০ মিটারের মধ্যে চলাচল করতে পারবেন না। রোববার থেকে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। আর এই নির্দেশ অমান্য করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ   ভারতে ইসকন মন্দিরে চিন্ময়ের আইনজীবীর বৈঠক

উল্লেখ্য, গত দুই মাস ধরে বাংলাদেশে অস্থির পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ শুরু হয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অন্য রাজ্যে পালিয়ে যাওয়ার সময় ত্রিপুরায় অনেক বাংলাদেশি নাগরিককে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে। এই কারণে দুই দেশের সীমান্তে মানুষের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরার জেলা প্রশাসক ড. বিশাল কুমার।

তিনি বলেন, “মানুষের জীবনের পক্ষে হুমকি এবং শান্তিতে ব্যাঘাত রোধ করতে সীমান্তে যাতায়াতের সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তবে নিরাপত্তা বাহিনী, কর্তব্যরত সরকারি কর্মকর্তা এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

কেউ নিয়ম ভঙ্গ করলে ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারার অধীনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST