২০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, বিগত সাড়ে ১৭ বছরে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। আমাদের পাঁচজন শীর্ষ নেতাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে মিথ্যা মামলা দিয়ে। এছাড়া ছয়জন শীর্ষ নেতাকে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে তিলে তিলে মৃত্যুর দিকে ঢেলে দেওয়া হয়েছে। এছাড়া পাঁচ শতাধিক নেতাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামীর শহীদ নেতৃবৃন্দের সন্তানসহ অসংখ্য মানুষকে গুম ও খুন করা হয়েছে। আমাদের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে সমস্ত অফিসগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে ২০ হাজারেরও বেশি মিথ্যা মামলা করে লাখ লাখ নেতাকর্মীকে ঘরবাড়ি, ব্যবসা ও চাকরি ছাড়া করা হয়েছিল এবং তারা মানবেতর জীবনযাপন করেছিল।

আরও পড়ুনঃ   গভীর রাতে হাসপাতালে খালেদা জিয়া

জামায়াতের নিবন্ধন সম্পর্কে তিনি বলেন, জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার জন্য একদিকে আমাদের শীর্ষ নেতাদের হত্যা করা হলো অন্যদিকে জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীককে কেড়ে নেওয়া হলো। এমনকি গত জুলাই-আগস্টের চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ১ আগস্ট জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হলো।

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে বুলবুল বলেন, নতুন বাংলাদেশের স্লোগান হচ্ছে আমরা দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ চাই। ফ্যাসিবাদ বিদায় নিয়েছে কিন্তু ফ্যাসিবাদের দোসররা এখনো চক্রান্ত করছে। রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে সেক্টরে ফ্যাসিবাদ মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। ফ্যাসিবাদ কখনো আনসারের নামে আসে, কখনো অমুসলিম ভাইদের নামে আসে আবার কখনো সাকিবদের নামে এসে ফ্যাসিবাদের দোসররা রাস্তায় এসে জনগণের যে অর্জন, হাজারো শহীদদের যে অর্জন সে অর্জনকে নসাৎ করে দেওয়ার চক্রান্ত করছে। হাজারো শহীদের জীবনের বিনিময়ে যে অর্জন সে অর্জনকে বিনিষ্ট করার কোনো চক্রান্ত এই দেশের জনগণ মেনে নেবে না। সরকারের কাছে আহ্বান জানাতে চাই অবিলম্বে ফ্যাসিবাদের দোসর যারা তাদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। তা না হলে জনগণের স্বপ্ন বাস্তবায়নের যে দায়িত্ব আপনারা নিয়েছেন সে দায়িত্ব আপনারা বাস্তবায়ন করতে পারবেন না, জনগণের স্বপ্ন ভঙ্গ হবে। সুতরাং ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে এখনই পদক্ষেপ গ্রহণ করুন।

আরও পড়ুনঃ   ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ চলে গিয়েছে, কিন্তু দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ এবং টেন্ডারবাজরা যদি আবারও মাথা চাড়া দিয়ে উঠতে চায় তাহলে শহীদদের স্বপ্ন ব্যর্থ হবে।

এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বক্কর, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মুখলেসুর রহমান, সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলীমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST