১৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ওবায়দুল কাদেরের খোঁজ দিতে পারলে ‘পুরস্কার’ দেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খোঁজ দিতে পারলে সাংবাদিকদের প্রাইজ দেওয়ার ‘ঘোষণা’ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজশাহীর বিজিবি সদরদফতর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় ব্রিফিংকালে এক সাংবাদিক ওবায়দুল কাদের কোথায়- প্রশ্ন করলে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদেরের বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কাছে কোনও নিউজ নাই। কিন্তু আপনারাতো অনুসন্ধানী সাংবাদিকতা করেন, আমি ভাই আপনাদের কাছে একটা অনুরোধ করবো- আপনারা যদি আমাকে এরকম একটা খবর (ওবায়দুল কাদের কোথায় আছেন) দিয়ে দিয়ে দিতে পারেন আমি আপনাদের একটা প্রাইজ দিয়ে দেবো। আপনারা আমাদেরকে কিন্তু অনেক সংবাদ দিতে পারেন।’

আরও পড়ুনঃ   গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে তিন ইউনিট

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৫,৬ ও ৭ আগস্ট- এই সময়ে কোনও সরকার ছিল না। এই সময়ে কিন্তু বেশির ভাগ লোক (আওয়ামী লীগের) চলে গেছে।’

আরেক সাংবাদিক সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হয়েছে কি না- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই তথ্যের কোনও সত্যতা নাই। যারে ধরা হইছে তারে কিন্তু কাস্টডিতে নেওয়া হয়েছে।’

আরও পড়ুনঃ   রমজানে অসহায় পরিবারের পাশে পুঠিয়ার ইউএনও লিয়াকত সালমান

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৮ নভেম্বরের মধ্যে তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশের পরই ওবায়দুল কাদেরের অবস্থানের বিষয়ে তথ্য চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST