১৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

আদালত থেকে পালানো সেই আসামি গ্রেপ্তার, ৭ পুলিশকে অব্যাহতি

অনলাইন ডেস্ক : খুলনা মহানগর হাকিম আদালত চত্বর থেকে পালানো আসামি হৃদয় সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পালানোর ৩ ঘণ্টার মাথায় দুপুর ২টায় বাগেরহাট জেলার ফকিরহাট চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে আদালত চত্বর থেকে আসামি পালানোর ঘটনায় কোর্ট পুলিশের এসআই কৃপা সিন্দুসহ ৭ পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে বেলা ১১টার দিকে খুলনা মহানগর হাকিম আদালত চত্বর থেকে আসামি হৃদয় সরদার দৌড়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, ২০২৩ সালের একটি চুরির মামলায় গত ১০ জুলাই দৌলতপুর থানার পুলিশ পাবলা দত্ত বাড়ি থেকে হৃদয় সরকারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। বৃহস্পতিবার কারাগার থেকে মামলার হাজিরা দিতে তাকে খুলনা মেট্রোপলিটন হাকিম আদালত চত্বরে নেওয়ার পথে বেলা ১১টার দিকে সে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশকে সতর্ক করে নিরাপত্তা জোরদার ও চেক পোস্ট বসানো হয়। বাগেরহাটের দিকে বাসে পালানোর সময় দুপুর ২টার দিকে ফকিরহাট চেকপোস্টে পুলিশ হৃদয়কে আটক করে।

আরও পড়ুনঃ   বাগমারায় মাদ্রাসা পর্যায়ে মোরশেদুল আলম শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) মনিরা সুলতানা ঢাকা পোস্টকে বলেন, আদালত চত্বর থেকে পালানোর পর বিভিন্ন স্থানে আসামি হৃদয়ের ছবি পাঠিয়ে চেকপোস্ট বসানো হয়। পুলিশের বিশেষ নিরাপত্তা চৌকির মাধ্যমে ফকিরহাট চেকপোস্ট থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের নাম হৃদয় বলেছে। ছবির সঙ্গেও তার মিল রয়েছে। তবে পালিয়ে সে চুলের কাটিং পরিবর্তন করেছে। তাকে আমাদের টিম আনতে গেছে। আনার পর যাচাই-বাছাই করা হবে। তবে সেই হৃদয় বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি।

আরও পড়ুনঃ   মান্দায় হঠাৎ বৃষ্টিতে আমনসহ সবজির ব্যাপক ক্ষতি

তিনি আরও বলেন, দায়িত্বে অবহেলার কারণে আদালতে ৭ পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরমধ্যে এসআই কৃপা সিন্দুসহ পাঁচজন এসআই এবং দুই পুলিশ কনস্টেবল রয়েছে। -ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

১০

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১১

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৩

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৫

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৬

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৭

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৮

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST