১৫ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী বোর্ডে এইচএসসিতে পাসের হার ৮১.২৪ শতাংশ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২৪ হাজার ৯০২ জন শিক্ষার্থী। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. অলীউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. অলীউল আলম বলেন, এ বছর শতভাগ পাশ করেছে ৩৫ কলেজের শিক্ষার্থীরা। শতভাগ ফেল করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠান সংখ্যা ১২টি। এবার পাস করেছে এক লাখ ১১ হাজার ৪৪৮ জন। পাসের হারে ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা। জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্ররা এগিয়ে।

আরও পড়ুনঃ   স্পীকারের সাথে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

তিনি আরও বলেন, গত বছরের ৩০ জুন থেকে শুরু হয় এইচএসসি পরীক্ষা। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় বিভাগের আট জেলায় এবার পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৯ হাজার ১৯৩ জন।

এ বছর এইচএসসি পরীক্ষায় ৭১ হাজার ৮১৭জন ছাত্র, ৬৫ হাজার ৩৬৭ জন ছাত্রী অংশ নেয়। এবছর মোট জিপিএ-৫ পেয়েছে ২৪ হাজার ৯০২ জন ছাত্র-ছাত্রী। এরমধ্যে ছাত্রের সংখ্যা ১০ হাজার ৩০৫ জন এবং ছাত্রীর সংখ্যা ১৪ হাজার ৫৯৭ জন।

আরও পড়ুনঃ   নির্বাহী আদেশে তেল-গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর বিধান বাতিল হচ্ছে

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালীন সময়ে অসৎউপায় অবলম্বরে ২৪ জন ছাত্র-ছাত্রীকে বহিস্কার করা হয়েছে। এছাড়া এক বিষয়ে অকৃতকার্যের হার গত বছরের তুলনায় বেড়েছে। গত বছর ছিল ১৪ দশমিক ২৯ শতাংশ। এবছর তার হার ১৫ দশমিক ৫৫ শতাংশ। এবছর ২০৩ টি কেন্দ্রে ৭৪১টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

১

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

২

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৩

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৪

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৫

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৬

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

৭

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

৮

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১০

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১১

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১২

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৩

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৫

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১৬

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৭

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১৮

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৯

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST