১৩ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রাতেই ঝড়ের কবলে পড়তে পারে ছয় অঞ্চল

অনলাইন ডেস্ক : দেশের ছয়টি অঞ্চলে মধ্যরাতে ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির আশঙ্কা করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঝড়ের পূর্বাভাসকে কেন্দ্র করে রাজশাহী, খুলনা, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ছয় অঞ্চলে। পরিস্থিতি বিবেচনায় এলাকাগুলোর নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ   জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

এছাড়া, আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে যে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম অঞ্চল ব্যতীত ইতোমধ্যেই বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। অনুকূল পরিস্থিতি থাকলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাকি অংশ থেকেও মৌসুমি বায়ু বিদায় নেবে। তবে এরই মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরও সক্রিয় হতে পারে।

আরও পড়ুনঃ   চেয়ারম্যান প্রার্থীকে অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসটি পলকের শ্যালকের

নাগরিকদের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, যারা নৌপথে চলাচল করেন তারা সতর্কতার সঙ্গে চলাফেরা করবেন এবং আবহাওয়া সংক্রান্ত আপডেট নিয়মিত অনুসরণ করবেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১২

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৩

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৪

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৫

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৬

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

১৮

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

১৯

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

২০

Design & Developed by: BD IT HOST