১২ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

শাহজাদপুরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচিত তারা সরকার হত্যা মামলার প্রধান আসামি মমতাজ প্রামাণিককে (৬০) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার সকালে র‍্যাব-১২-এর হেডকোয়ার্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে মমতাজ প্রামাণিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মমতাজ প্রামাণিক শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েরমপুর গ্রামের বাসিন্দা।

আরও পড়ুনঃ   নতুন রাজশাহী বিনির্মাণের কারিগর রাসিক প্রশাসক রিটন

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৬ আগস্ট সকালে আসামিরা লাঠি, রড, ফালা, চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সরকারের বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। এ সময় বাধা দিলে আসামি মমতাজ প্রামাণিক হত্যার উদ্দেশ্যে চায়নিজ কুড়াল দিয়ে তারা সরকারের মাথায় কোপ দেয়। তাতে তিনি গুরুতর জখম হন। অন্য আসামিরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তারা সরকারকে কুপিয়ে জখম করে। তাতে তারা সরকার ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

আরও পড়ুনঃ   ঈদের পরদিনই পরিচ্ছন্ন শহর পাবেন নগরবাসী: রাসিক মেয়র লিটন

এ ঘটনায় নিহতের মেয়ে মোছা. মিতু খাতুন বাদী হয়ে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে মমতাজ প্রামাণিক পলাতক ছিলেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁকে র‍্যাব সদস্যরা গ্রেপ্তার করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST