১১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

৫০০ টাকার জন্য শিশুকে ব্রহ্মপুত্রে ফেলে দিলো যুবক

অনলাইন ডেস্ক : জামালপুরের দেওয়ানগঞ্জে পাঁচ বছর বয়সী শিশু মুজাহিদ পাঁচ’শ টাকার একটি নোট নিয়ে বাড়ির পাশে এক দোকানে কিছু কিনতে যাচ্ছিল। এসময় তার কাছ থেকে টাকা কেড়ে নিতে কৌশলে এক যুবক ব্রহ্মপুত্র নদের কাছে টাকা কেড়ে নিয়ে শিশুটিকে নদে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর থেকে নিখোঁজ শিশু মুজাহিদ। দুইদিনেও তার খোঁজ মেলেনি।

গতকাল শুক্রবার (১০ মে) দুপুরে উপজেলার সানন্দবাড়ী এলাকার পাটাধোয়া পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জানাজানি হলে জড়িত থাকার সন্দেহে ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. শামিম হোসেনকে (১৫) আটক করেছে পুলিশ। নিখোঁজ মুজাহিদ ওই গ্রামের বাবুল আক্তারের ছেলে। শিশুটির স্থানীয় একটি মাদরাসায় পড়তো।

এ ঘটনা নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেছেন নিখোঁজ মুজাহিদের কাছে থেকে ৫০০ টাকা কেড়ে নিয়ে কৌশলে ব্রহ্মপুত্র নদের পাড়ে নিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন।

আরও পড়ুনঃ   দেশের শীর্ষ চাল ব্যবসায়ী রশিদ গ্রেপ্তার

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মুজাহিদ তার বাবা মায়ের অগোচরে ৫০০ টাকার নোট নিয়ে বাড়ির পাশের এক দোকানে যায়। এ সময় অভিযুক্ত শামিম শিশু মুজাহিদের পিছু নেয় এবং টাকাটা হাতিয়ে নেওয়ার জন্য বেড়ানোর কথা বলে শিশু মুজাহিদকে বাড়ির নিকটবর্তী ব্রহ্মপুত্র নদের পাড়ে নিয়ে যায়। পরে মুজাহিদের কাছ থেকে বিভিন্ন কৌশল খাটিয়েও টাকা নিতে না পেয়ে শামিম জোরপূর্বক টাকা কেড়ে নিয়ে শিশু মুজাহিদকে ধাক্কা দিয়ে নদে ফেলে দেয়। এরপরে থেকেই নিখোঁজ রয়েছে মুজাহিদ। এ ঘটনার পর থেকে ভয়ে শামিম গা ঢাকা দেয়। পরে নিখোঁজ মুজাহিদের স্বজনরা শামিমকে সন্দেহ করে পুলিশকে জানালে পুলিশ শুক্রবার রাত ১২টার দিকে দেওয়ানগঞ্জ রেলস্টেশন থেকে তাকে আটক করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে শনিবার শামিমকে ঘটনাস্থলে নেওয়া হলে সেই মুজাহিদকে নদে ধাক্কা দেওয়ার কথা স্বীকার করে।

আরও পড়ুনঃ   আগুনে পুড়ে মারা গেল তরুণের একমাত্র সম্বল দুই গরু

দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস তিনি আরও বলেন, শামিমকে শুক্রবার রাত ১২টার দিকে দেওয়ানগঞ্জ রেলস্টেশন থেকে আটক করা হয়েছে। শনিবার ঘটনাস্থলে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সেই মুজাহিদকে নদে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কথা স্বীকার করে। ছোট ছেলে, সাঁতার জানে না। ধারণা করা হচ্ছে মুজাহিদের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট

১

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

৩

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৫

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

৬

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

৭

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

৮

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৯

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

১০

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

১১

বাঘায় আবাদি জমিতে পুকুর খননের অভিযোগে প্রসাশনের অভিযান, অভিযুক্তরা পলাতক

১২

বাঘায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুই হাজার অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

১৩

গোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হার

১৪

নগরীর হরিজন পল্লী এলাকা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৬

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রথীন্দ্রনাথ দত্ত, গর্ব রাজশাহী অঞ্চলের মানুষের

১৭

রূপপুর পৌঁছেছে রূপপুর প্রকল্পের ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

১৮

দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্ল্যান্ট: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST