১০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

‘আকাশের তিমি’ বিমানটি কত লম্বা জানেন?

অনলাইন ডেস্ক : ‘আকাশের তিমি’ আখ্যা পাওয়া বেলুগা বিমান সম্প্রতি কলকাতায় কয়েক ঘণ্টা থাকার পরই সেটি চীনে উড়ে গেছে। ফের ১৩ অক্টোবর এই বিমানটি কলকাতায় ফিরে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

এয়ারবাস সংস্থার বেলুগা সিরিজের এই বিমানটির নাম বেলুগা এক্সএল।

বেলুগা বিমানের আকৃতি শুরু থেকেই একটি চর্চার বিষয়। বিমানের মাথার সেই আকৃতির কারণেই এটিকে ‘আকাশের তিমি’ বলে ডাকা হয়। বেলুগা এক্সএল বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করার ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

আরও পড়ুনঃ   তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ বাড়াল ভারত

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, গত মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ জ্বালানি নিতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে এটি। বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আবার চীনের তিয়ানজিনের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি।

এদিকে এই বিশাল বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করতেই অনেক যাত্রী সেটিকে দেখতে উৎসুক হয়ে ওঠেন। আকার এবং আকৃতির জন্য আকাশপথ পরিবহণে বেশ চর্চিত এই বিমান।

আরও পড়ুনঃ   ইরানে ফাঁসিতে ঝুলিয়ে তিন ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর

১৯৯২ সালে এই ধরনের বিমান তৈরির কাজ শুরু হয়েছিল। জানা যায়, একটি বেলুগা বিমান তৈরিতে প্রায় তিন বছর সময় লাগতে পারে।

মূলত, বড় আকারের মালপত্র পরিবহণের জন্য বেলুগা ব্যবহৃত হয়।

এদিকে বেলুগা-এক্সএল (যে বিমানটি কলকাতায় অবতরণ করে) ২০২০ সাল থেকে চালু হয়েছে। বেলুগা এক্সএল বিমানটি ৬৩.১ মিটার লম্বা। ডানা ৬০.৩ মিটার। এর মালবহনের ক্ষমতা প্রায় ৫১ টন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন : ভূমিমন্ত্রী

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা

মাদক নির্মূলে পরিবার ও সমাজের সমন্বিত আন্দোলন গড়ে তুলতে হবে : রাজশাহী জেলা প্রশাসক

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক ওয়ানস্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম

শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় জার্মানির

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

১০

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

১১

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

১২

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

১৩

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

১৫

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

১৬

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

১৭

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

১৮

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৯

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২০

Design & Developed by: BD IT HOST