২১ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে যাত্রী ও পণ্য পরিবহণ কমিটির সভা

স্টাফ রিপোর্টার : “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” স্লোগানে রাজশাহী মহানগরীতে যাত্রী ও পণ্য পরিবহণ কমিটি’র সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় নগর পুলিশের সদর দপ্তর কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম মহোদয়।

সভায় আরএমপি’র কমিশনার বলেন, ঈদে যাত্রীদের চাপ অনেক বেড়ে যায়। এসময় যাত্রীদের ভ্রমণ যাতে নিরাপদ হয় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যাত্রীরা যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও রাজশাহীতে যাত্রী ও পণ্য পরিবহণে সড়ক পথে শৃঙ্খলা রক্ষা, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা, নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে মোটরযান চলাচল বন্ধ করা এবং অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন না করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখায় ব্যবসায়ীকে জরিমানা

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম ও আরএমপি ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব অনির্বান চাকমা, এ.এস.এম কামরুল হাসান, উপ-পরিচালক (ইঞ্জিন), বিআরটিএ, রাজশাহী, সঞ্জয় কুমার মহন্ত, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আরডিএ, ড. এএইচএম কামরুজ্জামান সরকার, প্রফেসর, পুরকৌশল বিভাগ, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মো: শাহজামাল হক, সহকারী পরিচালক (ইঞ্জিন), বিআরটিএ, রাজশাহী সার্কেলসহ আরএমপি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে রাজশাহীস্থ বিভিন্ন পরিবহনের মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১০

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১১

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১২

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৩

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৪

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৫

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৬

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৮

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৯

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

২০

Design & Developed by: BD IT HOST