৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

মতিহার থানায় অটোরিকশা উদ্ধারসহ তিন ছিনতাইকারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরী’র মতিহার থানা এলাকা থেকে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানা পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: শরিফুল ইসলাম (২৬), মো: নাজিউর রহমান মৃদুল (২৬) ও মো: তারিফুল ইসলাম ইয়ামিন (২৪)। শরিফুল রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাঁশমারী পূর্বপাড়ার মো: রফিকুল ইসলামের ছেলে, নাজিউর রহমান একই এলাকার মুনসুর রহমানের ছেলে ও অপর আসামি তারিকুল ইসলাম মো: জয়নালের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, নওগাঁ জেলার সাপাহার থানার বাগডাঙ্গা পশ্চিমপাড়ার মো: রবিউল ইসলাম একজন অটোরিকশা চালক। সে গত ৬ অক্টোবর ২০২৪ তারিখ সন্ধ্যায় নগরীর সাহেব জিরো পয়েন্ট হতে তার অটোরিকশায় তিনজন যাত্রী নিয়ে মতিহার থানার খড়খড়ির উদ্দেশ্যে রওনা হয়। খড়খড়িতে কাজ শেষে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬নং গেটের কাছাকাছি পৌঁছালে যাত্রীবেশে থাকা আসামিরা পিছন থেকে অটোরিকশা চালক রবিউলকে আঘাত করে। এরপর তারা পাশে একটি গাছে সঙ্গে রবিউলকে বেঁধে রেখে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। রবিউলের উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে মতিহার থানায় একটি মামলা রুজু হয়।

আরও পড়ুনঃ   নগরীতে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে একটি দোকানে অগ্নিকান্ড

আরএমপি’র মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মমিনুল করিমের সার্বিক দিকনির্দেশনায় মতিহার থানা পুলিশের একটি টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।

পরবর্তীতে মতিহার থানার এসআই এটিএম আশেকুল ইসলাম ও তাঁর টিম ৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ দিবাগত রাত পৌনে ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মতিহার থানার ডাঁশমারী পূর্বপাড়া করিডোর মোড় থেকে আসামি শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেন। তার দেওয়া তথ্যমতে আসামি নাজিউর রহমানকে রাত দেড় টায় এবং অপর আসামি তারিকুলকে রাত আড়াই টায় তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ   ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ নেতার বাসা থেকে ৫ তরুণীসহ আটজন গ্রেপ্তার

জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্যমতে আসামি নাজিউর রহমানের বাড়ির পাশে একটি নির্মাণাধীন বিল্ডিং থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার হয়। আসামিরা সংঘবদ্ধ ছিনতাইকারী। তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বাঘায় হিন্দু ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে প্রধান শিক্ষককে বহিস্কারের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

রাসিক প্রশাসকের সঙ্গে বাইতুল মামুর আহলে হাদীস জামে মসজিদ কমিটির সাক্ষাৎ

গোদাগাড়ী সরকারি কলেজে আইসিটির ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যানভাস উপহার

মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত

পুঠিয়ায় র‍্যাবের অভিযানে হিরোইনসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকাসহ গ্রেফতার ২

রাসিক প্রশাসকের সঙ্গে সিটি সেন্টারের ব্যবসায়ীদের সাক্ষাৎ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১১

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

নিয়ামতপুরে চায়ের স্টলে গাঁজা বিক্রি, গ্রেপ্তার ১

১৩

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

১৪

হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের শর্ত আরোপ

১৫

আমদানি নির্ভরতা ভেঙে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী

১৬

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

১৮

রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯

নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

২০

Design & Developed by: BD IT HOST