৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: পেন্টাগন

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে চায় না। এ ছাড়া, ইরানি হামলার জবাবে ইসরায়েলি প্রতিক্রিয়ার বিষয়টি নিয়েও ইহুদিবাদী রাষ্ট্রটির সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

অক্টোবরের শুরুতেই ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সেই হামলার জবাবে এখনো পাল্টা হামলা চালায়নি ইসরায়েল। ইরানে কীভাবে হামলা চালানো হবে, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে বলেও জানিয়েছেন সাবরিনা সিং। তবে তিনি এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি।

সাবরিনা সিং বলেন, ‘মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা অনবরত নিজেদের মধ্যে যোগাযোগ করছেন এবং কীভাবে ইসরায়েল (ইরানি হামলার) প্রতিক্রিয়া জানাতে পারে তা খুঁজে বের করার চেষ্টা করেন।’ এ সময় তিনি আরও বলেন, তবে তিনি অনুমানের বশে এ বিষয়ে আর কোনো কথা বলতে চান না।

আরও পড়ুনঃ   এবার আন্দোলন ছড়িয়ে পড়ছে পুরো পশ্চিমবঙ্গে

পেন্টাগনের এই মুখপাত্র আরও বলেন, ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকগোষ্ঠী সম্ভাব্য আগ্রাসন কেমন হতে পারে সে বিষয়ে তিনি কোনো কথা বলতে পারেন না। তবে তিনি নিশ্চিত যে, ওয়াশিংটন ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো সুযোগ তালাশ করছে না।

এদিকে, মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে চলমান যুদ্ধ বন্ধ করতে গোপনে ইরানের সঙ্গে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও আরব বিশ্বের দেশগুলো। ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল-১২-এর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল সরাসরি এই আলোচনায় যুক্ত নয়। তবে ইসরায়েলকে এই আলোচনার বিষয়ে অবগত করা হয়েছে।

আরও পড়ুনঃ   জেন জি বিক্ষোভে উত্তাল মরক্কো: পুলিশ স্টেশনে আগুন, নিহত ২

প্রতিবেদনে বলা হয়েছে, সব ফ্রন্টে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের অবস্থান কী, তা এখনো যুক্তরাষ্ট্রকে জানায়নি। তবে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়ে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘আমরা বর্তমানে নির্ধারক অবস্থানে আছি, লিতানির (নদী) ওপার পর্যন্ত (হিজবুল্লাহ) সরে যাওয়া এবং সীমান্তের কাছাকাছি এলাকায় হিজবুল্লাহর সব সামরিক অবস্থান ভেঙে ফেলাসহ আমাদের শর্তে একটি যুদ্ধবিরতি হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST