৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

নোবেল ফিরে আসলে আফসোস নয়, আনন্দ হবে : প্রাক্তন স্ত্রী

অনলাইন ডেস্ক : ব্যক্তিজীবনে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জর্জরিত হন সারেগামাপা খ্যাত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। ফলে এই গায়কের ওপর একরকম মুখ ফিরিয়ে নেন শ্রোতা-ভক্তরা। এরপর হারিয়ে যান এক অন্ধকার জগতে।

মাঝে কেটে যায় অনেকটা সময়। এর মাঝে অবশ্য অনেক খারাপ সময় কাটাতে হয়েছে নোবেলকে। জড়িয়ে পড়েন মাদকাসক্তে। এছাড়াও একাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন নোবেল। ফলে এর প্রভাব পড়ে গায়কের সংসার জীবনে।

২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলকে বিয়ে করেন নোবেল। এরপর খ্যাতির অন্ধকারে নানান বিতর্কিত কাণ্ড ঘটান নোবেল। ফলে তিক্ততা সৃষ্টি হয় স্ত্রী সালসাবিলের। তখন নোবেলকে নিয়ে তৈরি অশান্তিতে অতিষ্ঠ হয়ে ওঠে তার স্ত্রীর জীবন। শেষমেষ নোবেলের পরিণতি দাঁড়ায় সংসার ভাঙনে।

আরও পড়ুনঃ   ফিলিস্তিনের পতাকা হাতে ম্যারাথনে তৌসিফ মাহবুব

বলা বাহুল্য, একসময়ের সকলের চোখের মণি নোবেল ‘মাদকাসক্ত’ তকমাও পেয়ে যান। তবে তার কিছু অনুরাগীদের প্রার্থনা ছিল তার সুস্থতা কামনায়। কাটিয়েছেন রিহ্যাবেও। সেখানে একটা লম্বা সময় কাটিয়ে ফের কামব্যাক করছে এই গায়ক। কাজও পাচ্ছেন টুকিটাকি। একইসঙ্গে সংবাদমাধ্যমে মুখ খুলে নিজের ভুলগুলো শুধরে নেওয়ার বার্তাও দিচ্ছেন।

নোবেলের ফিরে আসার খবরে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন নোবেলের প্রাক্তন স্ত্রী মেহরুবা সালসাবিল। তিনি বলেন, ‘সত্যি বলতে নোবেল যদি ফিরেও আসে, দর্শকের ভালোবাসাটা আবার যেন পায়। এরকম না যে আমার সঙ্গে ফিরে আসবে।’

আরও পড়ুনঃ   ‘যদি খারাপ কিছু হয়ে থাকে, সেটা তেমন বড় বিষয় নয়’

নোবেলকে ফিরে আসার জন্য ঠিক হওয়া, নেশা বন্ধ করা, তার ফ্যানদের কষ্ট না দেওয়ার কথা বলেও নাকি বোঝানো হত নোবেলকে- বলেন সালসাবিল। তার কথায়, ‘তোমার (নোবেলের) পরিবারের জন্য, যারা তোমার ফ্যান, যে কাজে সবার জন্য কষ্টের কারণ হবে এ কাজগুলা তাকে বোঝানো হচ্ছিল ফিরে আসার জন্য। সেই জায়গা থেকে এর চেষ্টার পরে সবার, ওর ফ্যানদের চাওয়ার পর ও যদি ফিরে আসে, তাহলে আমার আফসোস নয়, আমার অনেক বেশি আনন্দ হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

১০

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

১১

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

১৫

পুলিশকে জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

১৭

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৮

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

১৯

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

২০

Design & Developed by: BD IT HOST