৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে সাজামুল হত্যার আসামি মাসুম গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ক্লুলেস হত্যাকাণ্ডের আসামি মাসুম আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। মাসুম পবার দামকুড়া থানার কাদিপুর দিঘীপাড়ার আব্দুস সালামের ছেলে।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

র‍্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মাসুম সাজামুল হত্যার সঙ্গে জড়িত কথা স্বীকার করেছেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পবার দামকুড়ার কাদিরপুর দিঘীপাড়া অভিযান চালিয়ে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার একমাত্র আসামি মাসুম আলীকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় ভিকটিম সাজামুল তার ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বের হন কিন্তু রাতে আর বাসায় ফেরেননি। পরদিন বেলা ১১টায় দামকুড়ার কাদিরপুর ল পাড়া এলাকার আমবাগানের রাস্তায় চশমা ও জুতা দেখতে পেয়ে স্থানীয় লোকজন নিহত সাজামুলের বাসায় খবর দেন।

আরও পড়ুনঃ   পাষন্ড স্বামী কর্তৃক বিষাক্ত ড্যামফিক্স খাওয়ানো স্ত্রী আসমানির মৃত্যু

পরে নিহতের পরিবার এসে আমবাগানের জঙ্গলে গিয়ে সাজামুলের মরদেহ খুঁজে পান। একইদিন সাজামুলের স্ত্রী অজ্ঞাত আসামি করে দামকুড়া থানায় মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই র‍্যাব-৫ আসামিকে গ্রেপ্তারে অভিযান চালায় ও আসামি মাসুমকে শনাক্ত করে। আসামি মাসুম ঘটনার দিন রাতেই এলাকা ত্যাগ করে পাবনা ও রাজশাহীর বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যান। শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাদিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিকে সাজামুল হত্যার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে, তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পরবর্তী সময়ে দামকুড়া থানায় হস্থান্তর করা হয়েছে আসামি মাসুমকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST