৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বিতর্কে জড়ালেন রিয়া চক্রবর্তী

অনলাইন ডেস্ক : বিতর্ক ভুলে কাজে ফিরতে শুরু করেছিলেন। তারইমধ্যে আবারও বিতর্কে নিজেকে জড়ালেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। জালিয়াতির অভিযোগে অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছেন দিল্লি পুলিশ। একটি অ্যাপ নিয়ে সমস্যার সূত্রপাত, গ্রাহকেরা এই অ্যাপ ব্যবহার করে মোট ৫০০ কোটি টাকা হারিয়েছে বলে অভিযোগ।

উল্লিখিত অ্যাপের স্পন্সর ছিলেন রিয়া, এই অ্যাপের হয়ে প্রচারনাও করেছেন। অর্থ বিনিয়োগ সংক্রান্ত এই অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা হারিয়েছেন ব্যবহারকারীরা, এমনই অভিযোগ। এই ঘটনাতেই রিয়াকে তলব করেছে দিল্লি পুলিশ।

আরও পড়ুনঃ   মুক্তি পাচ্ছে কুসুমের ‘শরতের জবা’

তবে শুধু রিয়া নন। এই অ্যাপের হয়ে প্রচার করে বিপাকে পড়েছেন কৌতুকশিল্পী ভারতী সিংহ, নেটপ্রভাবী এলভিশ যাদবও। তাদেরও পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। অসংখ্য ব্যবহারকারীর পক্ষ থেকে অভিযোগের পর পুলিশ এ পদক্ষেপ গ্রহন করেছে।

এই অ্যাপ প্রতিশ্রুতি দিয়েছিল, অর্থ বিনিয়োগ করলে তা পরিমাণে কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার পর ফেরত পাবেন ব্যবহারকারীরা। কিন্তু এমনটা হয়নি। বরং কোটি কোটি টাকা হারিয়েছেন ব্যবহারকারীরা।

আরও পড়ুনঃ   সম্পর্ক নিয়ে কটাক্ষের শিকার ভারতীয় ক্রিকেটারের স্ত্রী

উল্লেখ্য, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে বিতর্কে জড়িয়েছিলেন রিয়া। সুশান্তের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করা হয় রিয়ার বিরুদ্ধে। মাদকযোগ থাকায় গ্রেফতার হয়েছিলেন রিয়া। বেশ কয়েক দিন কারাবাসে থাকেন তিনি। তারপরেও বিনোদন জগৎ থেকে বেশ কিছু দিন দূরে ছিলেন। সম্প্রতি নিজের পডকাস্ট শুরু করেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST