৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

অল্পের জন্য রক্ষা পেলেন প্রিয়াঙ্কা

অনলাইন ডেস্ক : অভিনেত্রী প্রিয়াঙ্কা মোহন সম্প্রতি তেলেঙ্গানায় একটি ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হন। একটুর জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। সামান্য আঘাতও লেগেছে। তেলঙ্গানার তিরুরে একটি শপিং মলের উদ্বোধনে দুর্ঘটনাটি ঘটেছে।

সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা ঝাঁসি রেড্ডি। সেখানেই হঠাৎ মঞ্চ ভেঙে বিপদের মুখে পড়েন অভিনেত্রী। ঘটনায় ঝাঁসি রেড্ডিসহ তিনজন আহত হয়েছেন।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়াঙ্কা মোহন একটি পোস্ট করেছেন। যেখানে অভিনেত্রী লিখেছেন, ‘আমি আমার ভক্তদের জানাতে চাই যে আমি এখন ভালো আছি। আমি ভাগ্যবান যে খুব কম চোট লেগেছে এবং আমি উঠে দাঁড়িয়ে পড়েছিলাম। এই ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। সকলের জন্য মন থেকে প্রার্থনা রইল।’

আরও পড়ুনঃ   বিয়ের শাড়ি পাল্টেই কোট-স্যুটে হিনা, বললেন- ‘কাজ সবার আগে’

এছাড়াও সমস্ত ভক্তদের ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রী। তিরুরে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন অনেকেই। কয়েক সেকেন্ডের মধ্যে মঞ্চ ভেঙে নিচে পড়ে যায়। সকলে তখন জীবন বাঁচাতে ব্যস্ত। তবে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে অভিনেত্রীকে সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুনঃ   ‘কে কী বলছে, তাতে কিছু যায় আসে না’

প্রিয়াঙ্কা মোহনের সিনেমার ক্ষেত্রে, তাকে শীঘ্রই জয়ম রবি অভিনীত ‘ব্রাদার’-এ দেখা যাবে। যে ছবিটি আগামী ৩১ অক্টোবর মুক্তি পাওয়ার কথা। জয়ম রবির সঙ্গে তার বিয়ের একটি ছবিও ভাইরাল হয়েছিল কিছুদিন আগে। ভক্তেরা ভেবেছিলেন অভিনেত্রী সত্যিই বোধহয় বিয়ে করছেন। যদিও ভাইরাল ছবিটি ‘ব্রাদার’-এর শুটিংয়ের সময় তোলা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১০

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১১

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১২

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৩

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

১৪

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১৫

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১৭

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

২০

Design & Developed by: BD IT HOST