২৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

অনলাইন ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররম জেলায় শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে সংঘর্ষের জেরে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে পৌঁছেছে। কুররম জেলা প্রশাসনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

খাইবার পাখতুনখোয়ার কুররম জেলাটি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এবং বিভিন্ন উপজাতি অধ্যুষিত। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রায় সারাবছরই সেখানে পর্যটকদের যাতায়াত থাকে। পর্যটকদের জন্য জেলার বিভিন্ন এলাকায় হোটেল তৈরি হচ্ছে সেখানে। এতে জমি সংক্রান্ত বিরোধও বাড়ছে। সাম্প্রতিক এই সংঘর্ষেরও মূল কারণ জমি বিরোধ।

আরও পড়ুনঃ   সব জিম্মি ইসরায়েলে পৌঁছালে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি

কুররম জেলার স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা রজব আলী আনাদোলু এজেন্সিকে বলেন, আট দিন আগে শুরু হয়েছে সংঘর্ষ। এতে এ পর্যন্ত নিহত হয়েছেন ৪৬ জন এবং আহত হয়েছে ৮০ জনেরও বেশি। হতাহতদের মধ্যে শিয়া-সুন্নি উভয় সম্প্রদায়ের লোকজন রয়েছেন। সংঘাত শুরুর পর থেকে রাস্তা-ঘাট, বাজার, স্কুল-কলেজ বন্ধ রয়েছে কুররমে। বিভিন্ন এলাকায় ব্যাপক গোলাগুলি হচ্ছে বলে জানা গেছে।

কুররমের স্থানীয় উপজাতি নেতা মির আফজাল খান তুরি সাংবাদিকদের বলেন, “দাঙ্গা থামানোর মতো অবস্থা আর এখন আর শিয়া কিংবা সুন্নি— কোনো সম্প্রদায়ের নেতাদের হাতে নেই। দু’পক্ষেই হতাহতের ঘটনা ঘটছে। আমরা এই দাঙ্গা পরিস্থিতি থামানোর জন্য সরকারের সরাসরি হস্তক্ষেপ চাইছি।”

আরও পড়ুনঃ   ফের বিয়ে করায় সাবেক স্বামীর বাড়িতে আগুন ধরিয়ে দিলেন নারী

কুররম জেলা প্রশাসনের ডেপুটি কমিশনার জাভিদুল্লাহ মাসুদ আনাদোলু এজেন্সিকে বলেন, “স্থানীয় প্রশাসন জিরগার (উপজাতিদের স্থানীয় পরিষদ) নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। আমরা আশা করছি শিগগিরই পরিস্থিতির উন্নতি ঘটবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ

রামেক হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইসলামাবাদে পাকিস্তান-ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

তথ্য অধিকার : সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক ক্ষমতায়নের ভিত্তি

পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

১০

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

১১

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১২

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

১৩

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

১৪

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৫

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

১৭

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

১৮

মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

১৯

বাড়ির সামনে ভূমিহীনদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST