১৮ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

আগুনে পুড়ে ছাই অভিনেত্রীর বিলাসবহুল বাড়ি

অনলাইন ডেস্ক : আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বৃটিশ মডেল, অভিনেত্রী কারা ডেলেভিনের বিলাসবহুল বাড়ি। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত এ বাড়িতে গত ১৪ মার্চ সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই ব্যক্তি আহত হয়েছেন। সিএনএন এ খবর প্রকাশ করেছে।

লস অ্যাঞ্জেলেসের ফায়ার ডিপার্টমেন্টের বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাড়িটির পেছনে প্রচন্ড আগুনের শিখা দেখতে পান ফায়ারকর্মীরা। দুতলা বাড়িটির আগুন নিয়ন্ত্রণে আনতে ৯৪ জন কর্মী ২ ঘণ্টা কাজ করেন। কিন্তু ততক্ষণে ছাদের পুরো অংশ পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুনঃ   জয়ের সঙ্গে নিজের গোপন সম্পর্কের কথা ফাঁস করলেন মাহি!

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিএনএনের প্রতিবেদক। অভিনেত্রী কারা ডেলেভিনের খোঁজ করলে জানতে পারেন, তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন। ফলে তার মন্তব্য পাওয়া যায়নি।

তবে ইনস্টাগ্রাম পোস্টে কারা ডেলেভিন লেখেন, ‘আজ আমার হৃদয় ভেঙে গেছে। আমি এটি বিশ্বাস করি না। চোখের পলকে মানুষের জীবন বদলে যায়।’

আরও পড়ুনঃ   সম্মান নিয়ে রিজেক্ট করাটাই সাহসিকতা : মিষ্টি জান্নাত

স্টুডিও সিটিতে অবস্থিত কারার এ বাড়ি। ২০১৯ সালে বাড়িটি কিনেন তিনি। এ বাড়িতে চারটি বেডরুম, ৬টি বাথরুম রয়েছে। তা ছাড়াও বাড়িটিতে সুইমিংপুলসহ নানারকম সুযোগ-সুবিধা রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পেজ সিক্স জানিয়েছে, বাড়িটির মূল্য ৭ মিলিয়ন মার্কিন ডলার।

আলোচিত সুপারমডেল কারা ডেলেভিন মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও দক্ষ। আলোচিত সুপারহিরো সিনেমা ‘সুইসাইড স্কোয়াড’-এ দেখা গেছে তাকে। অভিনয় করেছেন প্রখ্যাত ফরাসি পরিচালক লুক বেসোঁর সিনেমাতেও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১২

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৩

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৪

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৫

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৬

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

১৮

চরাঞ্চলের দুঃখ-দুর্দশা শুনলেন জেলা প্রশাসক, সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

১৯

নিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST