২৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ব্রাইডাল লুকে ববির বিয়ে নিয়ে প্রশ্ন

অনলাইন ডেস্ক : ঢাকাই চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এক যুগেরও বেশি সময় ধরে শোবিজে পথ চলা এই নায়িকার। শুরুটা মডেলিং দিয়ে হলেও পরবর্তীতে ব্যস্ত হয়ে পড়েন বড় পর্দায়। দিনে দিনে গ্ল্যামারের আলোয় নিজেকে মেলে ধরেছেন, পেয়েছে পরিচতিও।

ববির ব্যস্ততা ছিল গেল কোরবানির ঈদে মুক্তি পাওয়া ছবি ‘ময়ূরাক্ষী’তে। সেখানে নয়নতারা নামে একজন চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। এরপর খানিকটা মুক্ত সময় কাটালেও কাজের ব্যস্ততা তার পিছু ছাড়েনি।

সম্প্রতি লন্ডনে গিয়েছিলেন ববি। এই চিত্রনায়িকার অভিনীত ‘খোয়াব’ নামের একটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। সেই ছবিরই শ্যুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু এই মুহূর্তে বিভিন্ন ইভেন্ট, ফটোসেশনে দেখা মিলছে ববির। এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সরব থাকছেন ববি।

আরও পড়ুনঃ   হলের সিঁড়িতে বসে সিনেমা দেখলেন মেহজাবীন

অনুরাগীদের সংখ্যা নেহাতই কম নয় এই চিত্রনায়িকার। মাঝে মাঝে নিজেকে সাহসী অবতারে ধরা দিয়ে তাক লাগিয়ে দেন অনুরাগীদের। কিছু ক্ষেত্রে তার অনবদ্য লুকে প্রশংসায়ও ভাসেন। সম্প্রতি নিজেকে তেমনই এক লুকে ধরা দিলেন ববি। তবে তা দেখে নেটিজেনদের মনে বাঁধে নানান প্রশ্ন। তার মধ্যে একটি -কবে বিয়ে করছেন ববি?

কিন্তু কেন এমন প্রশ্ন করল ববির অনুরাগীরা? কারণ, বধূ বেশে সেজে থাকা কন্যা হয়ে নিজেকে ধরা দিয়েছেন ববি। সারা শরীরে গয়নায় আবৃত, মাথা আঁচল দিয়ে ঢাকা। পাশাপাশি অনুরাগীরা মুগ্ধ হন ববিকে কিছুটা খোলামেলা দেখে।

সম্প্রতি একটি ব্রাইডাল ফটোশুটের মডেল হিসেবে নিজেকে মেলে ধরেন ববি। সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, গোলাপি শাড়ির ওপর চুমকির কাজ করা শাড়ি, কপালে টিকলি, নাকে নথ ও গলায় নেকলেস। সঙ্গে তার বিভিন্ন ব্রাইডাল পোজে নিজেকে আকর্ষণীয় করে তোলেন ববি।

আরও পড়ুনঃ   সিনেমার প্রচারে গিয়ে প্রাক্তনকে জড়িয়ে ধরলেন মালাইকা

ববিকে শাড়িতে সচরাচর দেখা গেলেও ব্রাইডাল লুকে এর আগে তেমন দেখা যায়নি। যার কারণে বাড়তি আগ্রহ দেখা গেছে অনুরাগীদের মনে। তাই তো নেটিজেনরা প্রশ্ন করে বসলেন, ‘বধূ সাজে চমৎকার লাগছে, তো বিয়ে করছেন কবে?’

তবে, ববির ওই পোস্টের মন্তব্যঘরে সমালোচনাও কম ছিল না। খানিকটা খোলামেলা রূপে ধরা দেওয়ায় নেটিজেনদের ভিন্ন ধরনের মন্তব্যও করতে দেখা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST