২৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে আ. লীগ কর্মীর হাঁসুয়ার কোপে বিএনপির কর্মী খুন

স্টাফ রিপোর্টার : কথা-কাটাকাটির জেরে রাজশাহীর মোহনপুরে আওয়ামী লীগ কর্মীর হাঁসুয়ার কোপে বিএনপির এক কর্মী খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার উপজেলার বড় পালশা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন (৩০), তিনি উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামের আয়েন উদ্দিনের ছেলে।

জানা যায়, রাজনৈতিক বিষয় নিয়ে আওয়ামী লীগ কর্মী একসার আলীর সঙ্গে প্রায়ই কথা-কাটাকাটি হতো বিএনপির সমর্থক সাদ্দাম হোসেনের। আজ সন্ধ্যায় আবারও বাড়ির সামনে দুজনের কথা-কাটাকাটি হয়। এরই একপর্যায়ে একসার বাড়ি থেকে হাঁসুয়া এনে সাদ্দামকে কোপাতে শুরু করেন। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে তার বড় ভাই মো. বুলবুল (৪৫) গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ   এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষা উপলক্ষে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

পরে এলাকার লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছার আগেই সাদ্দামের মৃত্যু হয়। আহত বুলবুলকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত একসার আলীকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুনঃ   বাসায় ডেকে কিশোরীকে ধর্ষণের ভিডিও ধারণ, থানায় মামলা

এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পরই অভিযুক্ত আওয়ামী লীগ কর্মী একসার আলীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হবে।’ নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১০

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১১

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১২

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৩

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

১৪

ভূমিমন্ত্রী দুই দিনের সফরে রাজশাহী আসবেন শুক্রবার

১৫

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা : স্বাস্থ্যমন্ত্রী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান

১৮

নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

১৯

রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানের প্রথম দিনে গ্রেফতার ১২

২০

Design & Developed by: BD IT HOST