২৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দ্বিতীয় টেস্টের একাদশ নিয়ে যা ভাবছে ভারত

অনলাইন ডেস্ক : চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগের দিনই প্রথম একাদশ প্রায় জানিয়ে দিয়েছিল ভারত। কিন্তু কানপুরে দ্বিতীয় টেস্টের আগে নীরব স্বাগতিকরা। ম্যাচের আগের দিন আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে আসা ভারতের সহকারী কোচ অভিষেক নায়ার জানিয়ে দিলেন, শুক্রবার পিচ ও আবহাওয়া দেখে সিদ্ধান্ত নেবেন তারা।

কানপুরে কালো মাটির পিচ করা হয়েছে। আপাতত দু’টি পিচ তৈরি রাখা হয়েছে। তার মধ্যেই একটি পিচে খেলা হবে। বৃহস্পতিবার মাঠে গিয়ে দু’টি পিচই ভালো করে খতিয়ে দেখেছেন হেড কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মা। তারা এদিন গণমাধ্যমের মুখোমুখি হলেন না।

ভারতের প্রতিনিধি হয়ে এসেছেন সহকারী কোচ অভিষেক নায়ার। তিনি বলেন, ‘সত্যি বলতে আমি জানি না কোন পিচে খেলা হবে। দুটো পিচই ভালো দেখাচ্ছে। কানপুরে বরাবরই পিচ ভালো হয়। যদিও পিচে কতটা বল লাফাবে তা এখনও জানি না।’

আরও পড়ুনঃ   বিএমএসএস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের পিতার মৃতূতে রাজশাহী বিভাগের শোক

সে কারণে প্রথম একাদশ নির্বাচনে তাড়াহুড়ো করতে চাইছে না ভারত। নায়ার বলেন, ‘যা পরিবেশ ও পিচ তাতে শুক্রবার সকালের আগে প্রথম একাদশ ঠিক করা যাবে না। টেস্টে আবহাওয়া বড় ভূমিকা নেয়। তাই শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলও হতে পারে। আশা করছি শুক্রবার আকাশে মেঘ থাকবে না। রোদ উঠবে। সে সব দেখেই আমরা সিদ্ধান্ত নেব।’

ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস নিয়ে খুশি নায়ার। তার মতে, ঘরোয়া স্তর থেকেই ক্রিকেটারেরা ফিটনেস নিয়ে সচেতন। এ জন্য সাবেক অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা করেছেন নায়ার।

আরও পড়ুনঃ   ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে : আইন উপদেষ্টা

তিনি বলেন, ‘বিরাট যে দিন থেকে ভারতের অধিনায়ক হয়েছে সে দিন থেকে দলের ফিটনেস বদলে গিয়েছে। প্রতিদিন তা আরও ভালো হচ্ছে। আইপিএল বা ঘরোয়া ক্রিকেটের দিকে তাকালেও দেখা যায়, এখনকার ক্রিকেটারেরা কতটা ফিট। প্রথম টেস্টে যশস্বী (জয়সাওয়াল) দুর্দান্ত ক্যাচ ধরেছে। বাউন্ডারি ও বৃত্তের মধ্যে রান বাঁচাচ্ছে ওরা। ভারতীয় দলের ফিল্ডিং ঠিক দিকে এগোচ্ছে।’

উল্লেখ্য, চেন্নাই টেস্টে বাংলাদেশের বিপক্ষে ২৮০ রানের বড় জয়ের পর দ্বিতীয় টেস্টে ফেভারিট হিসেবেই নামছে ভারত। আগামীকাল (শুক্রবার) থেকে কানপুরে শুরু হচ্ছে হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। লাল বলের সিরিজের পরপরই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে : সমাজকল্যাণ মন্ত্রী

ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্ডুমালা পৌর বিএনপির দোয়া মাহফিল

১০

শাড়ি-গয়নায় অপুর সাজ, সঙ্গে কী বার্তা দিলেন?

১১

মেক্সিকোর চিড়িয়াখানায় বিশ্বকাপ ম্যাচ নিয়ে হাতি-গরিলাদের ভবিষ্যদ্বাণী!

১২

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

১৩

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৪

রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ

১৫

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

নগরীতে ২০৫৫ পিস ইয়াবা, ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৫

১৮

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৯

মানসম্পন্ন পণ্য প্রাপ্তি জনসাধারণের নাগরিক অধিকার : শিল্পমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST