২৪ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ভারতে ১০ মাসের শিশুকে ধর্ষণ

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটে ৩০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে ১০ মাসের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার গুজরাটের ভারুচ এলাকায় এই পাশবিক ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, গুজরাটের ভারুচে ১০ মাস বয়সী এক কন্যাশিশুকে ৩০ বছর বয়সী এক ব্যক্তি ধর্ষণ করেছে বলে জানিয়েছে পুলিশ। রাজ্যের পানোলি গ্রামে বাড়ির উঠানে খেলাধুলা করার সময় অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে তুলে নিয়ে যান।

গুজরাটের ডেপুটি পুলিশ সুপার কুশল ওজা বলেছেন, ‘‘অভিযুক্ত ব্যক্তির নাম দীপক কুমার লালবাবু সিং। শিশুটিকে বাড়িতে নিয়ে যৌন নির্যাতন করেছেন তিনি।’’

আরও পড়ুনঃ   কনসার্ট হল হত্যাকান্ডের পর রাশিয়ায় জাতীয় শোক দিবস

পুলিশ বলেছে, ভুক্তভোগী শিশুটির মা একটি রেস্তোরাঁয় কাজ করেন। ওই শিশু ও তার পরিবারকে চিনতেন অভিযুক্ত দীপক। অনেক সময় তার সাথে খেলার জন্য শিশুটিকে বাড়িতে নিয়ে আসতেন তিনি। রোববার শিশুটি তাদের বাড়ির উঠানে খেলাধুলা করার সময় অভিযুক্ত দীপক তাকে তুলে নিয়ে যান। বাড়ির অদূরে নিয়ে তাকে ধর্ষণ করেন।

পরে শিশুটির দাদি কান্না শুনে সেখানে ছুটে যান। এ সময় শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তিনি। শিশুটি গুরুতর আহত। এই ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আরও পড়ুনঃ   ভবিষ্যতে ন্যাটোর পাশে যুক্তরাষ্ট্র নাও থাকতে পারে : ট্রাম্প

এনডিটিভি বলছে, এই ঘটনার খবর পেয়ে বাড়িতে ছুটে যান শিশুটির মা। পরে তাকে ভারুচ সিভিল হাসপাতালে নিয়ে যান তিনি। গুরুতর জখম হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।

ধর্ষণের ঘটনায় জড়িত অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। এই ঘটনায় যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইন ও ভারতীয় ন্যায়সংহিতার আওতায় ওই ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে পুলিশ। শিশু ধর্ষণের এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

পুলিশ বলছে, তদন্তের অংশ হিসেবে ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত ব্যক্তির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST