২৩ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ভারতের আসাম ও নিউ জলপাইগুড়িতে ৩ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক : ভারতে তিন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুজন আটক হয়েছেন দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে। আর পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে আরও এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় পুলিশ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এনই এবং মিলেনিয়াম পোস্ট।

ইন্ডিয়া টুডে এনই জানিয়েছে, আসাম পুলিশ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) দুটি পৃথক ঘটনায় দুই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করেছে।

আটককৃত ব্যক্তিদের নাম আল মামুন ও আনোয়ার হোসেন। তারা দুজনই পার্শ্ববর্তী দেশের (বাংলাদেশের) বাসিন্দা।

নিরাপত্তা বাহিনী অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত রাখার মধ্যেই আটকের এই পদক্ষেপটি সামনে এলো। এ বিষয়ে তদন্ত চলছে এবং উভয় অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

এদিকে একইকথা পুনরাবৃত্তি করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পুলিশ এবং নিরাপত্তা কর্মীদের সাধুবাদ জানিয়েছেন। তিনি তার এক্স হ্যান্ডেলে বলেছেন, “কঠোর নজরদারি বজায় রেখে এবং দ্রুত পদক্ষেপ নিশ্চিত করে আসাম পুলিশ এবং বিএসএফ দুটি পৃথক ঘটনায় ২ জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করেছে।”

আরও পড়ুনঃ   অবৈধ বাংলাদেশি ছাত্রদের চিহ্নিত করতে দিল্লির সব স্কুলকে নির্দেশ

এর আগে একই ধরনের অভিযানে গত ২০ সেপ্টেম্বর আসামের করিমগঞ্জে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে দুই বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছিল। দিলারা বেগম এবং সোহেল হাওলাদার নামে চিহ্নিত ওই দুই ব্যক্তিকে আসাম পুলিশ পরে সীমান্তের ওপারে (বাংলাদেশে) ফেরত পাঠায়।

এদিকে পশ্চিমবঙ্গের শিলিগুলির পার্শ্ববর্তী নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে আরও এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় পুলিশ। সংবাদমাধ্যম মিলেনিয়াম পোস্ট বলছে, নিজ দেশে ফেরত যাওয়ার চেষ্টার সময় বাংলাদেশি এক নাগরিককে আটক করেছে নিউ জলপাইগুড়ির (এনজেপি) গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি)।

আরও পড়ুনঃ   সিরিয়ায় বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ

অভিযুক্ত ওই ব্যক্তির নাম নয়ন আকন এবং তিনি কয়েক মাস আগে বাংলাদেশে অস্থিরতার মধ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তিনি ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এবং দালালের সহায়তায় বেঙ্গালুরুতে চাকরি পান বলে জানা গেছে।

তিন-চার মাস সেখানে কাজ করার পর বাংলাদেশের পরিস্থিতির উন্নতি হওয়ায় তিনি সম্প্রতি দেশে ফেরার পরিকল্পনা করেন। আর সেই পরিকল্পনার অংশ হিসেবে নিউ জলপাইগুড়ির রেলওয়ে স্টেশনে আসেন তিনি।

ভারতীয় এই সংবাদমাধ্যমটি বলছে, নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় নয়ন আকন বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হয় এবং পরে তাকে আটক করে অধিকতর তদন্তের জন্য এনজেপি জিআরপির কাছে হস্তান্তর করা হয়েছে।

আকন অবৈধভাবে ভারতে প্রবেশের কথা স্বীকার করেছে এবং রোববার তাকে জলপাইগুড়ি আদালতে হাজির করা হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST