১৭ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

ডিপিএল মঞ্চেও ব্যর্থ লিটন

অনলাইন ডেস্ক : জাতীয় দলের মত ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) ব্যাটার লিটন দাসের বাজে ফর্ম অব্যাহত রয়েছে। ব্যাট হাতে লিটন জ¦লে উঠতে না পারলেও তার দল আবাহনী লিমিটেড হ্যাট্টিক জয়ের স্বাদ পেয়েছে। আজ বিকেএসপির তিন নম্বর মাঠে নিজেদের তৃতীয় ম্যাচে আবাহনী ৭ উইকেটে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে।

প্রথম দুই ম্যাচে রানের খাতা খুলতে না পারায় শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে বাদ দেওয়া হয়েছে লিটনকে। ডিপিএলে রানের খাতা খুলতে সক্ষম হলেও ১৯ বলে মাত্র ৫ রান করে আউট হন তিনি। ওপেনার হিসেবে না খেলে এ ম্যাচে অবশ্য তিন নম্বরে ব্যাট করতে নামেন তিনি।

আরও পড়ুনঃ   আরসিআরইউ'র সভাপতি রনি, সম্পাদক আলিম

৪২ দশমিক ৪ ওভারে শাইনপুকুরকে মাত্র ১৬৯ রানে গুটিয়ের দেওয়ার পর আবাহনীর হয়ে ইনিংস শুরু করেন সাব্বির হোসেন ও নাইম শেখ। নাইমের ৬৬ এবং মাহমুদুল হাসান জয়ের অপরাজিত ৫১ রানের সুবাদে ৩৪ দশমিক ১ ওভারে ৩ উইকেটে ১৭২ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।
নাইমের সাথে উদ্বোধনী জুটিতে ৩৯ রান তুলে ব্যক্তিগত ১৫ রানে আউট হন সাব্বির। উইকেটে সেট হতে লিটন সময় নিলেও আবাহনীর রানের চাকা সচল রাখেন নাইম।

আরও পড়ুনঃ   ধোনিকে তরুণ উইকেটকিপার ভাবেন চেন্নাই অধিনায়ক

৮৭ বল খেলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৬৬ রান করেন নাইম। দলীয় ৯৬ রানে নাইমের আউটের পর আবাহনীকে জয়ের বন্দরে নেন মাহমুদুল হাসান জয় ও আফিফ হোসেন। ২৫ রানে অপরাজিত থাকেন আফিফ।
এর আগে বোলিংয়ে আফিফ এবং পেসার সৈয়দ খালেদ আহমেদ ৩টি করে উইকেট নিয়ে শাইনপুকুরকে বড় স্কোর করতে দেননি। শাইনপুকুরের অধিনায়ক আকবর আলী সর্বোচ্চ ৫৫ এবং মেহেরব হোসেন অপরাজিত ৫০ রান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST