১৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

তমা মির্জার সঙ্গে সম্পর্কে ভাঙন, যা বললেন রাফি

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার নির্মাতা রায়হান রাফি। গেল ঈদে মুক্তি পায় তার ব্লকবাস্টার হিট সিনেমা ‘তুফান’। যে সিনেমা নিয়ে এই অল্প সময়ের ব্যবধানে আবার আলোচনায় এসেছেন তিনি। গুঞ্জন রয়েছে, ব্যক্তিগত জীবনে চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন রায়হান রাফি। যদিও এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি এই যুগল।

এর মধ্যে নতুন গুঞ্জন ডালপালা মেলেছে। সেটি হচ্ছে সম্পর্ক নাকি ভেঙে গেছে রায়হান রাফি ও তমা মির্জার। বিষয়টি নিয়ে খোলাসা করেছেন রাফি নিজেও। কিন্তু সত্যিটা কী?

তাদের সম্পর্কের বিষয়টি আরও পোক্ত হয়েছিল দুজনের জন্মদিনের শুভেচ্ছা বার্তাকে ঘিরে। জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রেমময় পোস্টকে ঘিরে দুজনের সম্পর্ককে সত্যিই ধরে নিয়েছে নেটিজেনরা। নেটিজেনদের দৃঢ়বিশ্বাস, তমা ও রায়হান রাফির মধ্যে প্রেমের সম্পর্ক চলছে। যদিও বিভিন্ন সংবাদমাধ্যমে তমা মির্জা ও রাফির দাবি ছিল, তাদের মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক।

আরও পড়ুনঃ   ফটোগ্রাফারের আবদার শুনে চটে গেলেন সোনম বাজওয়া

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক অনুষ্ঠানে রাফিকে প্রশ্ন করা হয়, ‘অভিনেত্রী তমার সঙ্গে সম্পর্ক আগের মতো মধুর, আরও অধিকতর মধুর নাকি তিক্ততায় আছে এখন?’ জবাবে রাফি বলেন, ‘তিক্ততায় যায়নি। আগের মতোই বন্ধুত্বের জায়গায় আছে সম্পর্কটা। তবে আমাদের নিয়ে যে গুঞ্জন রয়েছে, সেটা আসলে নেই।’

এরপরই রাফিকে আরও একটি প্রশ্ন করা হয়, ‘তাদের মধ্যকার প্রেমের সম্পর্কের যেই গুঞ্জন মানুষের মধ্যে চলছে, সেটি আসলে সত্যি নাকি মিথ্যা?’ উত্তরে রাফি বলেন, ‘আসলে সেসব কেবলই গুঞ্জন ছিল। তবে আমাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্বের সম্পর্ক, যা আগেও ছিল এবং এখনো আছে। কিন্তু আমাদের নিয়ে মানুষ যেটা ভাবে, সেটি নেই।’

আরও পড়ুনঃ   সৌদি আরবে বারবার ফিরে আসবো : জেমস

রায়হান রাফির পরিচালনায় প্রথমবার ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন তমা মির্জা। এরপর ‘৭ নম্বর ফ্লোর’, ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করেন তমা। সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বাঁধেন তমা। যদিও এরপর রাফির কোনো কাজে আর দেখা যায়নি তমা মির্জাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১০

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১১

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১২

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৩

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

১৪

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

১৫

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

১৬

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

১৭

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

১৮

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

২০

Design & Developed by: BD IT HOST