১৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা-সমাবেশ

অনলাইন ডেস্ক : রাজধানীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ করেছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। সমাবেশে দলটির চেয়ারম্যান শাহ্সুফি মাওলানা সৈয়দ সাইফুদ্দীন্ আহমদ আল্-হাসানী বলেছেন, ‘অলি-আউলিয়ার মাজার, খানকাহ, দরগাহ শরিফে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করছেন; আপনারা এই গর্হিত কাজ থেকে বিরত থাকুন।’

আজ সোমবার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেন তিনি। সমাবেশ শেষে একটি বিশাল শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়ার উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।

এতে অংশগ্রহণকারী জনতার বিভিন্ন ইসলামিক হামদ, নাত ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত অংশগ্রহণকারীদের হাতে কলেমা তৈয়াবা, জাতীয় পতাকা, আঞ্জুমানের পতাকা এবং নানা ধরনের বাণী ও স্লোগান লিখিত ব্যানার ও ফেস্টুন দেখা গেছে।

শোভাযাত্রার আগে সমাবেশে সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেন, ‘পৃথিবী থেকে অন্ধকার, অনাচার, ব্যভিচারসহ মানবতাবিরোধী অপরাধ দূর করতে আলোর মশাল নিয়ে শুভাগমন করেন বিশ্ব মানবতার ত্রাণকর্তা মহানবী হজরত মুহাম্মদ (দ.)। তিনিই পৃথিবীতে সাম্য মৈত্রী সুবিচার এবং সমতাভিত্তিক মানবিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলেন। তাই মহানবীর (দ.) এই দুনিয়ায় শুভাগমন সমগ্র মানব জাতির জন্য আল্লাহ পাকের বিশেষ নেয়ামত ও অনুগ্রহ।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে কনস্টেবল পদে নিয়োগ পেলেন ৩৬ জন

তিনি আরও বলেন, ‘ইসলাম ধর্মেই জাতি-ধর্মনির্বিশেষে সবার সুখ-সমৃদ্ধি-শান্তি কামনা করা হয়েছে। এমন কোনো কাজ করতে বলা হয়নি, যাতে ইসলামের অবমাননা করা হয়। কোরআনে বলা হয়েছে, কারও ওপরে জোর-জবরদস্তি করে যেন ধর্ম চাপিয়ে দেওয়া না হয়। কারও ধর্মীয় স্বাধীনতা যেন বিনষ্ট না হয়।’

তিনি বলেন, ‘আমরা সুন্নি সুফিবাদী জনতা নবী প্রেমিক উদার মুসলিম। আমরা উগ্রতা ও হঠকারিতায় বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি ইসলাম কায়েম হয়েছে উদারতায়। সুফি সংস্কৃতি ও মাজারসমূহ হলো ইসলামের গৌরব ও মর্যাদার প্রতীক। তাই যারা অলি-আউলিয়ার মাজার, খানকাহ, দরগাহ শরিফে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করছেন, আপনারা এই গর্হিত কাজ থেকে বিরত থাকুন। সুন্নি সুফিবাদী জনতাকে রাস্তায় নামতে বাধ্য করবেন না।’

অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, ‘আর যেন উগ্রবাদীরা দেশের একটি মাজারেও হামলা করতে না পারে, সে জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। যেসব মাজার, খানকাহ ভাঙা হয়েছে সেগুলো পুনর্নির্মাণ ও ক্ষতিপূরণ দিতে হবে। যারা এই অন্যায়ের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।’

আরও পড়ুনঃ   জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

তিনি আরও বলেন, ‘অলি-আউলিয়াগণই খানকাহর পাশাপাশি মাদ্রাসা ও মসজিদ নির্মাণ করে ইসলাম প্রচারে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছেন। আমাদের দেশ পীর-আউলিয়ার দেশ। এখানে রয়েছে হজরত শাহজালাল, হজরত শাহপরান, হজরত গাউছুল আযম মাইজভান্ডারি, গাউছুল আযম বাবাভান্ডারি, শাহ্ মুখদুম, খানজাহান আলী, শাহ্ আলী বাগদাদি, খাজা এনায়েত পুরী, আমানত শাহ্, সুরেশ্বরী, বদরশাহ্, মোহছেন আউলিয়াসহ অসংখ্য জগদ্বিখ্যাত আউলিয়া কেরামের মাজার।’

মাজার ভেঙে, সংখ্যালঘুদের বাড়ি, ঘরদুয়ার ও মন্দিরে হামলা করে তাদের ধর্মকে অবমাননা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘এতে বিশ্ববাসীর কাছে আমরা নিজেরাই নিজেদের ছোট করছি। আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি, যার যার মতকে প্রাধান্য দিন। কারও ভিন্ন মতের ওপর জুলুম কিংবা জোর-জবরদস্তি থেকে বিরত থাকুন।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন—শাহজাদা সৈয়দ মাহবুব-এ-মইনুদ্দীন, শাহজাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন, গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, অধ্যাপক ড. আতাউর রহমান খান মিয়াজি, অধ্যাপক ড. শহীদ মনজু, আঞ্জুমান সাধারণ সম্পাদক খলিফা মো. আলমগীর খান মাইজভান্ডারি, মাওলানা মুফতি খাজা বাকীবিল্লাহ আল-আযহারী, মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি মহাসচিব অ্যাড আব্দুল আজিজ সরকার, অতিরিক্ত মহাসচিব আবুল কালাম আজাদ প্রমুখ।-আজকের পত্রিকা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১০

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১১

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১২

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৩

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৪

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৫

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৬

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৭

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৮

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৯

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

২০

Design & Developed by: BD IT HOST