১৫ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পুরুষ দেখেই আতঙ্কে রাবিনা, ভুল বুঝতে পেরে অনুতপ্ত অভিনেত্রী

অনলাইন ডেস্ক : বাইরে একা বের হলেই নাকি আতঙ্কে ভোগেন বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। কারণ, অভিনেত্রীর সঙ্গে গত কয়েক মাস আগে ঘটে বসে এক কাণ্ড। এরপর থেকে তা স্মরণ করলে এখনও গায়ে কাঁটা দেয় অভিনেত্রীর।

গত কয়েক মাস আগে মুম্বাইয়ের বান্দ্রায় রবিনার গাড়ি থামিয়ে চড়াও হন তিন নারী। দাবি, রাবিনার গাড়ি নাকি তাদের ধাক্কা মেরেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে রাবিনাকে মারতে উদ্যত হন ওই তিনজন। এরপর থেকেই মনে ভয় ধরেছে রাবিনার। সেই ভয় মনে রেখেই সম্প্রতি কয়েক পুরুষকে দেখে আতঙ্কে পড়ে যান অভিনেত্রী। তবে অযথা ভয় পাওয়াতে অনুতপ্তও রাবিনা। বিষয়টি নিয়ে অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ   জয়া যেন ১৮-র তরুণী, ভাইরাল ভিডিও

সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন রাবিনা ট্যান্ডন। নিজের ভয়ের কারণেই একটি ভুল করে বসেন অভিনেত্রী, এমনটি তুলে ধরেন।

রাবিনা জানান, কিছুদিন আগে লন্ডনের রাস্তায় কয়েকজন পুরুষ তার দিকে এগিয়ে যান। তাতেই ভয়ে সিঁটিয়ে যান অভিনেত্রী। ওই ব্যক্তিরা জানতে চান, তিনিই রাবিনা ট্যান্ডন কি না। কিন্তু অভিনেত্রী নিজের পরিচয় অস্বীকার করে সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যান। পরে নিজের এই কাজে অনুতপ্ত হন রবিনা। জানান, ওই ব্যক্তিরা হয়তো সেলফি তুলতে এসেছিলেন। কিন্তু জুন মাসের ঘটনার স্মৃতি এখনও তার মনে রয়েছে। সেই কারণেই ভয় পেয়ে যান। এমন ব্যবহারের জন্য নিজের অনুরাগীদের কাছে ক্ষমাও চান রবিনা।

আরও পড়ুনঃ   সালমানের সম্পর্ক ভাঙার নেপথ্যে ঐশ্বরিয়া, মুখ খুললেন প্রাক্তন সোমি

এদিকে বিষয়টি নিয়ে খবর হতেই অভিনেত্রীর সঙ্গে সেলফি তুলতে আসা ব্যক্তিদের একজন প্রতিক্রিয়া দেন। ভাবিন নামের ওই ব্যক্তি জানান, তিনি সেলফি তুলতেই অভিনেত্রীর কাছাকাছি গিয়েছিলেন এবং তার ব্যবহারে অত্যন্ত অপমানিতও বোধ করেছিলেন। কিন্তু রাবিনার পোস্ট দেখে বিষয়টি বুঝতে পেরেছেন এবং এতে অভিনেত্রীর প্রতি তার সম্মান আরও বাড়িয়েছেন।

তার এই বক্তব্য শেয়ার করে রাবিনা জানান, নিশ্চিতভাবেই একদিন অনুরাগীর সঙ্গে দেখা করবেন এবং ছবিও তুলবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১০

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১১

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১২

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৩

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৪

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৫

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৬

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১৭

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৮

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

২০

Design & Developed by: BD IT HOST