১৩ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

যৌনকর্মী থেকে নেত্রী পাওলি দাম

অনলাইন ডেস্ক : পাচার হয়ে যাওয়া এক মেয়ে পরিস্থিতির চাপে দীর্ঘদিন যৌনকর্মী হিসেবে কাজ করে। তারপর যোগ দেয় রাজনীতিতে। সেই মেয়েটির জীবনের নানা চড়াই-উতরাইয়ের গল্প ধরা দেবে ‘আড্ডাটাইমস’-এর আসন্ন ওয়েব সিরিজ ‘জুলি’তে। পরিচালনায় অরিত্র সেন। সিরিজে মুখ্য ভূমিকায় রয়েছেন পাওলি দাম।

চিত্রনাট্য অনুযায়ী পাচার হওয়ার যে করুণ ইতিহাস তা ভোলেনি জুলি। দীর্ঘ বঞ্চনা থেকে ঘুরে দাঁড়াতে চায় মেয়েটি। এখন রাজনীতির লড়াই করছে সে। প্রান্তিক জীবনকে ছেড়ে মূল ধারার জীবনে কীভাবে আসছে সে, তারই গল্প রয়েছে এই সিরিজে।

আরও পড়ুনঃ   বিমানবন্দরে আটকের ঘটনায় যা বললেন অভিনেত্রী জুথী

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, এর আগে পরিচালক অরিত্রের ‘কালী’ ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন পাওলি। অরিত্রের ভাষ্য, প্রথম থেকেই পাওলির সঙ্গে আলোচনা করে এগিয়েছেন তিনি। ৭টি এপিসোডে তৈরি এই সিরিজ।

‘জুলি’ সিরিজে একজন রাজনৈতিক ব্যক্তির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কৌশিক সেনকে। তার চরিত্রে রাজনীতির ছোঁয়ার সঙ্গে থাকবে বেশ কিছু রহস্য।

আরও পড়ুনঃ   ঈদেই মুক্তি পাচ্ছে ‘ধামাল ৪’, ফের উঠবে হাসির ঝড়

জানা গেছে, ওয়েব সিরিজে শুধুই রাজনীতি না, উঠে আসবে নারী ক্ষমতায়নের গল্পও। সিরিজের গল্পে দেখা যাবে মানব পাচারচক্রে জড়িয়ে একসময় যৌনপল্লীতে ঠাঁই হয় ‘জুলি’ অর্থাৎ পাওলির। ঘটনার এক পর্যায়ে জুলিই একদিন রাজনীতিতে এসে ক্ষমতা দখল করেন।

ওয়েব সিরিজে সিবিআই অফিসারের ভূমিকায় থাকছেন গৌরব চ্যাটার্জি। অন্যান্য চরিত্রে দেখা যাবে অর্ণ মুখার্জি ও সুজয়প্রসাদ চ্যাটার্জিকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১০

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

১১

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১২

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১৩

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১৪

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৫

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৬

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৭

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৮

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৯

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

২০

Design & Developed by: BD IT HOST