৯ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

জয়া আহসানের বারান্দায় ফলেছে মিষ্টি আলু

অনলাইন ডেস্ক : দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন এ অভিনেত্রী।

এবার জয়া বারান্দার মিষ্টি আলু চাষ করেছেন। আর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগীদের মাঝে শেয়ার করে তাক লাগিয়ে দিয়েছেন। শেয়ার করা ছবিতে দেখা যায়, অলিভ গ্রিন কালারের শাড়ি পরে বারান্দায় ডালা হাতে মিষ্টি আলু নিয়ে দাঁড়িয়ে আছেন।

ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, ‘মাটি খনন করে মিষ্টি আলু তোলা সবসময় একটি দুঃসাহসিক কাজ। আমার ছোট্ট বারান্দার চাষ করা মিষ্টি আলু।’ এখানে ছবিতে আরও দেখা যায়, বারান্দায় বাহারী রকমের সবজির গাছ রয়েছে পাশাপাশি ফুল গাছও। এ যেন একখণ্ড সবুজের মেলা ।

আরও পড়ুনঃ   সৌন্দর্য বাড়াতে একের পর এক সার্জারি, সে কারণেই কি অকালমৃত্যু শ্রীদেবীর

শাড়িতে জয়াকে বেশ মানিয়েছে। বাঁধা চুলে হালকা মেকআপ আর মিষ্টি হাসি যেন অনুরাগীদের মন ছুঁয়ে যায়। সকাল সকাল বেশ হাসিখুশি মেজাকে ভক্তদের মাঝে ধরা দিলেন তিনি।

 

ইমরান খান নামে এক ভক্ত এ পোস্টের কমেন্টে লিখেছেন, ‘আপনার বারান্দার বাগানের ভয়ে আছি! এটা অবিশ্বাস্য যে আপনি এত অল্প জায়গায় মিষ্টি আলু চাষ করতে পেরেছেন। আপনি আমাদের সকলের জন্য একটি অনুপ্রেরণা।’

আরেক ভক্তের ভাষ্য, ‘অনেকদিন পর মিষ্টি আলু দেখলাম, মিষ্টি আলু মাটির চুলায় পুড়িয়ে খেতে অনেক মজা। আপনি চাইলে পুড়িয়ে খেতে পারেন। আর আমাদের দাওয়াত করতে পারেন।’ অনেকে জয়ার এ ছবি দেখে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জির সঙ্গে তুলনা করেছেন।

আরও পড়ুনঃ   জেল থেকে বের হয়েই স্ত্রীর কান্না থামালেন আল্লু অর্জুন

উল্লেখ্য, জয়ার চলচ্চিত্রে অভিষেক হয় ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে। পরে দীর্ঘ ৬ বছর পর নুরুল আলম আতিক পরিচালিত ডুবসাঁতার চলচ্চিত্রে অভিনয় করেন।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাতটি মেরিল-প্রথম আলো পুরস্কার ও তিনটি ফিল্মফেয়ার পুরস্কার পূর্বসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

১

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

২

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৩

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৪

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৫

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৬

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

৭

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

৮

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১০

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১১

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১২

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৩

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৬

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১৮

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১৯

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST