১২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বগুড়ায় শেখ হাসিনাসহ ১২২ জনের নামে হত্যা মামলা

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ছাত্র-জনতা আন্দোলনে রিকশাচালক আবদুল মান্নান নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২২ জনের নামে হত্যা মামলা করেছেন নিহতের ছেলে রানা হামিদ। বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে বগুড়া সদর থানায় মামলাটি করা হয়। মামলায় ১২২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ২০০-৩০০ জনকে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বগুড়ায় এর আগে আরও পাঁচটি মামলা হয়। এর মধ্যে চারটি হত্যা এবং অন্য একটি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুনঃ   শিবগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে, দুই শ্রমিক নিহত

মামলায় উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট দুপুরে শহরের বড়গোলা ট্রাফিক মোড় এলাকায় ছাত্র-জনতার এক দফা আন্দোলনে এসে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবদুল মান্নান। তার বাড়ি সদর উপজেলার বানদিঘি এলাকায়। আসামিরা আবদুল মান্নানকে গুলি করে হত্যা করেন । মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল আহসান রিপুসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন।

আরও পড়ুনঃ   বগুড়ায় সাড়ে তিন মাস পর কবর থেকে তোলা হলো রিকশাচালকের লাশ

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, আবদুল মান্নান হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ ১২২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আসামি আরও ২০০-৩০০ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১০

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১১

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১২

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৩

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৪

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৫

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৬

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৮

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৯

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST