১৬ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

মাঠে নামার আগে মেসিকে নিয়ে শঙ্কায় আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক : কোপা আমেরিকার আগে নিজেদের আরও একটু ঝালিয়ে নিতে চলতি মাসেই (মার্চ) দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মাটিতে লিওনেল স্কালোনির শিষ্যরা এল সালভাদর ও কোস্টারিকার মোকাবিলা করবে। তবে ম্যাচ দুটিতে দলটির মহাতারকা লিওনেল মেসিকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কারণ ইন্টার মায়ামির হয়ে খেলার সময় তিনি ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন।

চলতি বছরের শুরু থেকেই ব্যস্ত সময় পার করছেন বিশ্বজয়ী এই আর্জেন্টাইন অধিনায়ক। প্রথমে টানা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে উড়াল দিয়ে প্রাক–মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলেছে ইন্টার মায়ামি। এরপর কনক্যাকাফ ও মেজর লিগ সকার (এমএলএস) দিয়ে তারা পুরোদমে ব্যস্ত মৌসুমে ঢুকে পড়ে। প্রায় সব ম্যাচ খেলে এমনিতেই ক্লান্ত মেসি, তার ওপর মায়ামির সবশেষ ম্যাচে তিনি পায়ে চোট পান। যা নিয়ে ম্যাচ চলাকালেই শঙ্কায় ছিলেন এলএমটেন–ভক্তরা। যা শেষ পর্যন্ত সত্যি বলে আভাস পাওয়া গেছে।

আরও পড়ুনঃ   জাকসু নির্বাচনের ফল পেতে আগামীকাল দুপুর হতে পারে: নির্বাচন কমিশনের সদস্য সচিব

গত বৃহস্পতিবার চোট পাওয়ার ম্যাচে মায়ামির হয়ে মেসি ৫০ মিনিট মাঠে ছিলেন। এরপর প্রতিপক্ষ ফুটবলারের বুটের ঘষা তার পায়ে লাগলে ব্যথায় লুটিয়ে পড়েন মাটিতে, পরে প্রধান তারকাকে উঠিয়ে নেন মায়ামি কোচ জেরার্দো টাটা মার্টিনো। সেদিন কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ন্যাশভিলে এসসিকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন মেসিরা। মাঠ ছাড়ার আগে ৩৬ বছর বয়সী এই ফুটবলার এক গোল করেন এবং সহায়তা করেন আরেক গোলে।

পরবর্তীতে মেসির চোটের বিষয়টি নিশ্চিতও করেন মার্টিনো। যদিও চোট কতটা গুরুতর সেটি তিনি জানাননি। বিভিন্ন পরীক্ষার পর ক্লাবটি এক বিবৃতিতে আর্জেন্টাইন অধিনায়কের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কথা বলেছে। এতে মেজর সকার লিগে ডিসি ইউনাইটেডের বিপক্ষে শনিবার রাতে অনুষ্ঠেয় ম্যাচে খেলতে পারবেন না তিনি। তবে মায়ামির বিবৃতিতে মেসির সেরে উঠতে কত সময় লাগবে সেটা উল্লেখ করা হয়নি।

আগামী জুন-জুলাইয়ে আসন্ন কোপা আমেরিকার আগে সবশেষ আন্তর্জাতিক বিরতিতে চলতি মার্চেই দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। আর ম্যাচগুলো কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামতে যাওয়া আর্জেন্টিনার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। সে কারণে মেসির চোটে পড়া নিঃসন্দেহে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলবে। আগামী ২৩ মার্চ ফিলাডেলফিয়ায় এল সালভাদরের মুখোমুখি হবে তিনবারের বিশ্বজয়ীরা। এরপর ২৭ মার্চ লস অ্যাঞ্জেলসে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা।

আরও পড়ুনঃ   সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল বিষয়ক কমিটি গঠন

আসন্ন ম্যাচ দুটির জন্য লিওনেল স্কালোনি গত ১ মার্চ ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিলেন। যেখানে মেসি–আনহেল ডি মারিয়ার মতো অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও রেখেছেন তিনি। চোটের কারণে বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার বাদ পড়ার সুযোগে, অনূর্ধ্ব-২০ বছর বয়সী ভ্যালেন্টিন বারকো প্রথমবার ডাক পেয়েছেন। এছাড়াও প্রায় সমবয়সী ফাকুন্দো বুয়োনানোত্তে, ভ্যালেন্টিন কার্বনি এবং আলেজান্দ্রো গারনাচোও রয়েছেন আলবিসেলেস্তে দলে। তবে চোটের কারণে লিসান্দ্রো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, মার্কোস আকুনা এবং গুইদো রদ্রিগেজ দলের বাইরে রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১০

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১১

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১২

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৩

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৪

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৫

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৬

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

২০

Design & Developed by: BD IT HOST