১১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ফুটওভার ব্রিজ উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

স্টাফ রিপোর্টার: বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে নগরীর লক্ষ্মীপুর মিন্টু চত্বর ও নিউ গভঃ ডিগ্রী কলেজ গেট সংলগ্ন দুটি ফুটওভার ব্রিজের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক)প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

ফুটওভার ব্রিজ উদ্বোধন শেষে হুমায়ূন কবীর বলেন, আজকে জনসাধারণের জন্য ফুটওভার ব্রিজ খুলে দেয়া হলো। এতে সাধারণ জনগণের চলাচলের সুবিধা হবে এবং নগরীর যানজট কমবে। ফুটওভার ব্রিজে অবৈধ ব্যানার, বিলবোর্ড বা অসুন্দর কাজ না করার জন্য নগরবাসীকে অনুরোধ করেন তিনি।

আরও পড়ুনঃ   বাউবি’র রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও উপ-আঞ্চলিক কেন্দ্র প্রধানগণের সাথে মাসিক সমন্বয় সভা

উল্লেখ্য যে, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নগরীর দশটি ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। এর মধ্যে আজ ছয়টি ফুটওভার ব্রিজ জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। উন্মুক্ত করা ফুটওভার ব্রিজগুলো হচ্ছে- নিউ গভঃ ডিগ্রী কলেজ গেট, লক্ষ্মীপুর মিন্টু চত্বর, নওদাপাড়া বাজার, তালাইমারী মোড়, বিনোদপুর মোড় এবং অগ্রণী স্কুল এন্ড কলেজ সংলগ্ন ফুটওভার ব্রিজ। এছাড়াও নগরীর মনিচত্বর ও মিশন গার্লস স্কুলসংলগ্ন ফুটওভার ব্রিজের কাজ চলমান রয়েছে বলে জানানো হয়। স্থান জটিলতার কারণে দুইটি ফুটওভার ব্রিজের কার্যক্রম স্থগিত রয়েছে।

আরও পড়ুনঃ   পদত্যাগে বাধ্য করা হলো রামেবির পরীক্ষা নিয়ন্ত্রককে

ফুটওভার ব্রিজগুলোর উচ্চতা ৫.৮ মিটার এবং প্রশস্ত ৩.৬ মিটার। শুরুতে এগুলো নির্মাণ ব্যয় ধরা হয়েছিলপ্রায় ৫০ কোটি ৭২ লাখ টাকা।

অনুষ্ঠানে রাসিকের সচিব মোঃ মোবারক হোসেন, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী পরিকল্পনা সুব্রত কুমার সরকার, নগর পরিকল্পনাবিদ বনি আহসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST