১০ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

জামা ছিঁড়ে ফেলায় রেগে গেলেন মিমি

অনলাইন ডেস্ক : টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। শাকিব খানের সঙ্গে ‘তুফান’ ছবিতে কাজ করে এখন ‘দুষ্টু কোকিল’ নামেই পরিচিতি তার। এই মুহূর্তে কাজ নিয়ে তেমন কোনো ব্যস্ততা নেই মিমির। বর্তমানে নিজ শহরে নিজেকে নিয়েই ব্যস্ত এই নায়িকা। ব্যক্তিগত জীবনে মা-বাবা ও তিন পোষ্যকে নিয়েই অভিনেত্রীর জগৎ। মাঝে মাঝেই পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন মিমি, যা স্পষ্ট হয় সামাজিক মাধ্যমে।

মিমির তিন পোষ্যের অনেক ধরনের কাণ্ড-কারখানা তুলে ধরেন নায়িকা। তার সামাজিক মাধ্যমের পাতা ঘাঁটলেই তাদের ছবি আর ভিডিও চোখে পড়ে। বোঝা যায়, একেবারে নিজ সন্তানের মতই তার পোষ্যদের ভালোবাসেন নায়িকা। মিমির সংসারের সেই তিন পোষ্যের নাম চিকু, ম্যাক্স আর জাদু। বাড়িতে থাকলে এই তিন জনকে নিয়েই সময় কাটে নায়িকার।

আরও পড়ুনঃ   ‘আজ কি রাত’ গানে তমান্নার শরীরী হিল্লোল! ‘মোটা লাগছে’ কটাক্ষের জবাব

মিমি তার চিকু, ম্যাক্স আর জাদুর কীর্তিকলাপ মাঝে মাঝেই পোস্ট করে থাকেন। তাদের ওপর যেমন অতিষ্ঠ নায়িকা, তেমনই আবার তাদেরকে ছাড়া এক মুহূর্ত কাটাতে পারেন না।

বেশ কিছুদিন আগে একটি ভিডিও পোস্ট করেছিলেন নায়িকা। যেখানে দেখা যায়, ক্ষত বিক্ষত তার হাত! জাদুর নখের আঁচড় লেগেছিল।

এর পরই ঘটল আরও এক ঘটনা। মিমির শখের একটি সবুজ রঙের জামা ছিঁড়ে ফেলেছে তার পোষ্যরা। আর তা দেখেই রেগে লাল মিমি। তবে যতই রাগ হোক না কেন নিজের সন্তানকে কি বেশি কিছু বলা যায়! ঠিক এটাই ঘটেছে মিমির সঙ্গে।

আরও পড়ুনঃ   তিন বছরের মাথায় ভেঙে গেল হৃতিক-সাবার সম্পর্ক

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন মিমি। যেখানে দেখা যাচ্ছে রীতিমতো চিত্‍কার করছেন অভিনেত্রী। আর নায়িকাকে দেখে ছুটে ছুটে পলাচ্ছে তার আদরের দুই পোষ্য। কারণ, নায়িকা নিজেও জানেন ওদের বলে তো কোনও লাভ নেই। তবে চিকু এবং জাদু দুজনেই বুঝতে পেরেছে যে তাদের মা রেগে গেছে।

সিনেমা, ওয়েব সিরিজ দুই প্ল্যাটফর্মেই চুটিয়ে কাজ করছেন মিমি চক্রবর্তী। একের পর এক ভাল কাজ যিনি দর্শকদের উপহার দিয়েছেন। একটা সময় রাজনীতির ময়দানে পা রাখলেও বর্তমানে সেখান থেকে সরে তিনি শুধু অভিনয়েই মন দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ আটক ৩

১

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

২

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, ডাকাতির সরঞ্জাম উদ্ধার

৩

রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে: এ্যানি

৪

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪০০ পিছ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

৫

নগরীতে স্বর্ণের বারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

৭

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

৮

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

৯

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

১০

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

১১

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১২

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১৩

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

১৪

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৫

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

১৬

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

১৭

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৮

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১৯

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST