৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পূজামণ্ডপে বিশৃঙ্খলা করলে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা

স্টাফ রিপোর্টার: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ধর্মীয় উপাসনালয়, পূজামণ্ডপে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে, বাধা দিলে আমরা তাদের কঠোর হাতে দমন করব। যেই হোক এই পূজামণ্ডপে যদি বিশৃঙ্খলা করে, কাউকে হয়রানি করে, আমরা তাকে ছাড় দেব না। আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করব।

রোববার (৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার প্রেমতলী গৌরাঙ্গ বাড়ি কালীমন্দির পরিদর্শন ও অসহায়-দরিদ্রদের মধ্যে সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, রাজশাহী বিভাগের সনাতন ধর্মের ভাই ও বোনেরা যাতে উৎসাহ-উদ্দীপনা নিয়ে ধর্মীয় ভাবগাম্ভীযে পূজা উৎসব পালন করতে পরে এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে আপনাদের আহ্বান করছি। আপনারা যদি মন্দিরে হামলার আশঙ্কা করেন তাহলে স্থানীয়দের সম্পৃক্ত করবেন। আমরা সেন্ট্রালি বলে দিয়েছি, যে মন্দিরগুলো ঝুঁকিপূর্ণ আছে আপনারা মনে করেন, মাদ্রাসা ছাত্ররা পালাক্রমে মন্দিরগুলো পাহারা দেবে। সঙ্গে স্থানীয় জনগণও পাহারা দেবে। কোনো ক্রিমিনাল আমাদের এই ধর্মীয় উৎসবে বাধা দিতে পারবে না।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৩ সন্তানের জননীর অবস্থান

ধর্ম উপদেষ্টা বলেন, ভারতের মথুরায় শ্রীকৃষ্ণের মন্দির লালন-পালনের (সেবা) ব্যবস্থা আছে। যারা মন্দিরের সেবা করে। যাদের মা-বাবা নেই তাদের খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমি আশা করব, এই শ্রীকৃষ্ণ মন্দিরের ট্রাস্টি বোর্ড মানবিক একটা পরিকল্প নিতে পারেন। ধর্ম চর্চা, ধর্ম অনুশীলনের পাশাপাশি অসহায় মানুষদের খাবার ও চিকিৎসার ব্যবস্থা করতে পারেন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে সাবরেজিস্ট্রি অফিসে নকল দলিল তুলতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

তিনি আরও বলেন, এককথায় আমরা আপনাদের পাশে আছি। আপনারা আমাদের পাশে থাকবেন। এই দেশকে অসাম্প্রদায়িক, বৈষম্যহীন একটা রাষ্ট্রে আমরা পরিণত করতে চাই। এই ক্ষেত্রে আমরা আপনাদের পাশে আছি। আপনারা আমাদের হাতকে শক্তিশালী করবেন।

অনুষ্ঠানে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের নলওয়াতুল ইসলাম কওমি মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মো. মোখতার আলী, শ্রী শ্রী গৌরাঙ্গ বাড়ি দেব মন্দিরের সভাপতি বিদ্যুৎ নারায়ণ সরকার। এসময় সনাতন ধর্মাবলম্বীর মানুষজনন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১২

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৩

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

১৪

রাজশাহীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ

১৫

নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ দুই সহোদর উদ্ধার

১৬

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

১৭

আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের

১৮

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

১৯

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

২০

Design & Developed by: BD IT HOST