৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের আবু সাঈদের কবর জিয়ারত

অনলাইন ডেস্ক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত এবং পরিবারের সাথে স্বাক্ষাৎ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আজ শুক্রবার দুপুরে রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়ার বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে যান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ নেতৃবৃন্দ।

কবর জিয়ারত ও পরিবারের সাথে কুশলাদি বিনিময়ের পর কেন্দ্রীয় ছাত্রদলের সভাপিত রাকিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, দেশ নেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও ছাত্রদল এই আন্দোলনের শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ সকল শহীদের পাশে রয়েছে।

এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত রয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবী জানিয়ে তিনি বলেন, বর্তমানে ও আগামীতেও বিএনপি ও ছাত্রদল প্রতিটি শহীদের পাশে থাকবে।

ছাত্রদল সভাপতি বলেন, প্রতিটি হত্যাকান্ডের বিচার করতেই হবে। জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকল শহীদের পাশে থাকবে ছাত্রদল। যে স্বপ্ন নিয়ে ছাত্ররা রাজপথে ছিলো এবং শহীদ হয়েছে তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের অঙ্গিকার নিয়েই ছাত্রদল রাজপথে থাকবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেভাবে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে রাজত্ব করেছে, ধর্ষণ, লুন্ঠন বিভিন্ন অপরাধসহ বর্বরতা চালিয়েছে সেদিকে লক্ষ্য করেই সাধারণ ছাত্ররা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসমূহে ছাত্র রাজনীতি বন্ধের কথা বলছে।

সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, খুনি হাসিনা সরকারের পেটুয়া বাহিনীর দ্বারা হত্যাকান্ডের শিকার হয়েছে আবু সাঈদ। একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আবু সাঈদ আত্মত্যাগ করেছে। আবু সাঈদের এই আত্মত্যাগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে রাখবে।

তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে যে আত্মত্যাগের মাধ্যমে নতুন বংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে সেই বাংলাদেশের চেতনা গভীরভাবে স্মরণ রাখবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আরও পড়ুনঃ   News That Matters: Comprehensive Coverage of Today’s Most Urgent Issues

শহীদ আবু সাঈদসহ যারা প্রতিটি হত্যাকান্ডের আলাদা আলাদা তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, খুনি হাসিনার বিচার এবং তার দোসরদের দৃষ্টান্তমূলক বিচার করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এদেশের মানুষের পক্ষে এদেশের সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে।

এসময় তার সঙ্গে রংপুর জেলা ছাত্রদলের আহবায়ক শরিফ নেওয়াজ জোহা, সদস্য সচিব সুজন, পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান মিলু, সদস্য সচিব সুলতান আহম্মেদ, উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদুন নবী চৌধুরী পলাশ, যুব দলের সদস্য সচিব আব্দুস সালামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড় সড়কে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাম বাড়ল সব ধরনের জ্বালানি তেলের

তানোর পৌরসভা স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা

সোমবার বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

তানোরে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে এমপি মুজিবুর রহমানের মতবিনিময় সভা

রাসিকের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন ও আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব শিশুসহ আহত ৫: পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ

‘নিজেদের হাতেই পরিচ্ছন্নতা অভিযান রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এইএফআই সার্ভিলেন্স ওরিয়েন্টেন অনুষ্ঠিত

র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১০

ফরিদপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা

১১

রুয়েটে সিএএসআর কিমিটির সভা অনুষ্ঠিত

১২

নেতৃত্ব নির্বাচনে ভোটযুদ্ধ: ৪৬ প্রার্থীর লড়াইয়ে জমে উঠেছে রাজশাহী চেম্বারে ভোট

১৩

হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ

১৫

রাজশাহী চেম্বার অব কমার্সের নির্বাচন, ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর আমেজ

১৬

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক

১৭

নওগাঁয় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত

১৮

ক্রেতা সেজে মজুদ করা জ্বালানী ধরল এনএসআই

১৯

উত্তরবঙ্গে শিশু উন্নয়নে মায়েদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST