৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

তানোরে আ’ লীগের নেতাকর্মিদের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের

সাইদ সাজু, তানোর: রাজশাহী-১ তানোর গোদাগাড়ী আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না ও বেশ কয়েকটি ইউপি চেয়ারম্যানসহ বিপুল সংখ্যক আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক ৪টি মামলা দায়ের করা হয়েছে। বিএনপির নির্যাতিত নেতাকর্মীরা বাদি হয়ে গত ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত তানোর থানা ও সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে এসব মামলা দায়ের করেন তারা।

এসব মামলায় উপজেলার পাঁচন্দর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি আবদুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি আতাউর রহমান ও পাঁচন্দর ইউনিয়ন যুবলীগের সভাপতি রশিদুজ্জামান রাশেলকে ৫ সেপ্টেম্বর (রাজশাহী জেলা গোয়েন্দা শাখার) ডিবি পুলিশ আটক করে।

মামলার কাগজপত্র ঘেঁটে জানা গেছে, প্রথম মামলাটির বাদী তানোর উপজেলার কামারগাঁ ইউপির কাদেরপুর গ্রামের আবুল কালাম আজাদ। তিনি অত্র ইউপির ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। এ মামলায় প্রধান আসামি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা আ.লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, তানোর পৌর আ.লীগের সভাপতি ইমরুল হক ও বেশ কয়েকটি ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১০৭ জন নেতাকর্মী ছাড়াও ২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তি। গত ২০১৮ সালের ২৭ ডিসেম্বর কামারগাঁ বাজারে অবস্থিত জিয়া পরিষদ কার্যালয়ে অনাধিকার প্রবেশ করে ভাংচুর ও ১০ লাখ টাকা চাঁদা বাজির অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

আরও পড়ুনঃ   ঢাকাসহ ৬ বিভাগে হালকা বৃষ্টির আভাস

অপরদিকে, দ্বিতীয় মামলার বাদী উপজেলার চাঁন্দুড়িয়া ইউপির দেওতলা গ্রামের আবদুল করিম সরকার। তিনি রাজশাহী জেলা কৃষক দলের সদস্য। আর থানা কৃষক দলের যুগ্ন-আহবায়ক। এছাড়াও অত্র ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার। এ মামলাতেও প্রধান আসামি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, দ্বিতীয় আসামি তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও ইউপি চেয়ারম্যান মজিবর রহমানসহ সব ইউপি চেয়ারম্যান ছাড়াও আওয়ামী লীগের ১৫৬ জন নেতাকর্মী আর ২৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তি। গত ২০২৩ সালের ৪ এপ্রিল বিকেলে চাঁন্দুড়িয়া বাজারে অবস্থিত আওয়ামী লীগের পার্টি অফিস থেকে বেড়িয়ে বাদীকে ঘেরাও করে ধরে। পরে বিভিন্ন দেশীয় অস্ত্র দ্বারা আসামিরা বাদিকে মারধর করে ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে এ মামলা করেন করিম মেম্বার।

তবে, তৃতীয় মামলার বাদী তানোর পৌর সদরের আমশো মথুরাপুর গ্রামের বাসিন্দা মাহবুব আলম (৩৮)। তার পিতার নাম মৃত কুতুব উদ্দিন। তিনি তানোর পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক। এ মামলার প্রধান আসামি তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, দ্বিতীয় আসামি তানোর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রামিল হাসান সুইট ছাড়াও রশিদুজ্জামান রাশেলসহ ১১ জন নামধারী নেতাকর্মী। আর ৫০-৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তি। চলতি ২০২৪ সালের গত ৪ আগস্ট বেলা অনুমান ১১ ঘটিকার সময় বাদিকে আসামীগণ বিএনপি সমর্থক বলে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে একই তারিখ ১১.১০ ঘটিকার সময় গোল্লাপাড়াস্থ আ.লীগের পার্টি অফিসে বাদিকে নিয়ে বেধড়ক মারপিট করে ৩ লাখ টাকা চাঁদা আদায় করে। পরে বিভিন্ন দেশীয় অস্ত্র দ্বারা আসামিরা মারধর করে ৩ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে এ মামলা করে মাহবুব আলম।

আরও পড়ুনঃ   গোমস্তাপুরের ক্লিনিকগুলোতে রোগী মৃত্যুর হিড়িক

চতুর্থ মামলাটি করেন তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউপির কৃষক দলের সভাপতি হাসান মেম্বার। এ মামলায় আ.লীগের ২৩ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ শতাধিক অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তবে, এই মামলার কপি পাওয়া যায়নি বলে কারণ সম্পর্কে জানা সম্ভব হয়নি।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম বলেন, আমশো মথুরাপুর গ্রামের বাসিন্দা মাহবুব আলম নামের একব্যক্তির অভিযোগ পেয়ে থানায় মামলা রুজু করা হয়। আরেকটি বিজ্ঞ আদালত মাধ্যমে পেয়ে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে। তবে, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

এব্যাপারে রাজশাহী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, ডিবি পুলিশের বিশেষ অভিযানে আবদুল মতিন, আতাউর রহমান ও রশিদুজ্জামান রাশেলকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে তাদের পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রফেতার

রাজশাহীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপিত

আরইউজের সভায় বক্তারা অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সকল সাংবাদিকের বেতনভাতা নিশ্চিত করতে হবে

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

১০

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১২

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

১৩

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১৪

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১৫

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১৬

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৭

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

২০

Design & Developed by: BD IT HOST