৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নওগাঁয় অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা নিশ্চিতে এডভোকেসী-আলোচনা সভা

নওগাঁ প্রতিনিধি : অসংক্রামক রোগ (ডায়াবেটিস, হৃদরোগ, স্টোক, ক্যান্সার) প্রতিরোধে  জনসাধারণের  শরীরচর্চা নিশ্চিতে করণীয় গাইড লাইন বিষয়ে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রজন্মের আলো-প্রজন্মের মেলা ও সেন্টার ফর ল এন্ড পলিসি এফেয়ার্স এর সহযোগিতায় বেসরকারি সংস্থা প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র এই এডভোকেসী-অলোচনার আয়েজন করে।  বুধবার (৪ ডিসেম্বর) সকালে নওগাঁ পৌরসভায় অনুষ্ঠিত এডভেকেসী সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আনোয়ার কবির।

অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী সভাপতিত্বে অনুষ্ঠিত এডভোকেসী  ও আলোচনা সভায় নওগাঁ পৌরসভার  প্রশাসনিক কর্মকর্তা মো. মতিউর রহমান , চর্চাপদ গবেষক নওগাঁ সাহিত্য পরিষদ ও নওগাঁ সংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন, সমাজসেবী তসলিমা ফেরদৌস, প্রভাষক আবু রেজা, সাংবাদিক রুবেল হোসেন, নওগাঁ পৌরসভার আদায় প্রধান রাশেদুল করিম সাবু, পৌরসভার কর্মকর্তা রেশমা খাতুন, ভিবিডি (ভলেনটিয়ার ফর বাংলাদেশ) নওগাঁর আহবায়ক ও প্রজন্মের মেলা নওগাঁ সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক নাকিব আল হাসান , স্মার্ট ফাউন্ডেশনের ফরহাদ রেজা,প্রজন্মের আলোর নির্বাহী সম্পাদক তাহেরা এনায়েত করিম, প্রজন্মের মেলার সদস্য  রেহনুমা হাবিব, আল আমিন, প্রজন্মের আলোর ম্যানেজিং ইডিটর আব্দুল্লাহ আলমাস বিন রহমান তানভীর, প্রজন্মের আলোর ডিজিটাল কন্টেন্ট ইডিটর আব্দুল্লাহ আল মাসুদ বিন রহমান তন্ময় প্রমুখ  উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, ক্রমাগত নগরায়নের ফলে  মাঠ, পার্ক এবং খোলা জায়গাগুলো বিভিন্নভাবে দখল হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে খেলার মাঠ, পার্ক এবং খোলা জায়গা। এ কারণে পর্যাপ্ত শরীরচর্চা এবং কায়িক পরিশ্রমের অভাবে ডায়াবেটিস,হৃদরোগ,স্টোক,ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে আপামর জনসাধারণ।

আরও পড়ুনঃ   সোশ্যাল মিডিয়ার ভুয়া সাংবাদিকরা মূলধারার সাংবাদিকদের ভাবমূর্তির ক্ষতি করছে : সিরাজগঞ্জ জেলা প্রশাসক

এসময় পৌর নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার  প্রশাসনিক কর্মকর্তা স্থানীয় জনসাধারণের শরীরচর্চায় উদ্বুদ্ধ করতে পৌরসভার বাৎসরিক বাজেটে এলাকার খেলার মাঠ, পার্ক এবং খোলা জায়গা বরাদ্দ, রক্ষাণাবেক্ষণ ও পরিচালনার এবং গাইড লাইন বাস্তবায়নের আশ্বাস দেন ।

আরও পড়ুনঃ   কমেছে সবজি-পেঁয়াজের দাম, শঙ্কায় কৃষক

এর আগে নওগাঁ পৌরসভার বাৎসরিক বাজেটে খেলার মাঠ,পার্ক,খোলা জায়গা বরাদ্দ,রক্ষণাবেক্ষণ, পরিচালনা ও অসংক্রামক রোগ (ডায়াবেটিস, হৃদরোগ, স্টোক, ক্যান্সার) প্রতিরোধে  জনসাধারণের  শরীরচর্চা নিশ্চিতে করণীয় গাইড লাইন বিষয়ে  স্মারকলিপি প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

১

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

২

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৩

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৪

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৫

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

৭

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

৮

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

৯

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১২

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৩

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৪

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৫

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

১৬

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

১৭

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

১৮

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

১৯

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST