৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বুলবুল আহমেদের বায়োপিক বানাবেন মেয়ে ঐন্দ্রিলা

অনলাইন ডেস্ক: বাংলাদেশের চলচ্চিত্রে এক উজ্জ্বল নাম বুলবুল আহমেদ। তিনি ছিলেন একাধারে অভিনেতা, প্রযোজক ও পরিচালক। এবার এই অভিনেতার বর্ণাঢ্যময় জীবন উঠে আসবে রুপালি পর্দায়। বুলবুল আহমেদের বায়োপিক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন তাঁর মেয়ে অভিনেত্রী তাজরিন ফারহানা ঐন্দ্রিলা।

ঐন্দ্রিলা জানান, বুলবুল আহমেদের পুরো জীবনের গল্প উঠে আসবে এ সিনেমায়। তাঁর ছোটবেলা থেকে শুরু করে ব্যাংকে চাকরি করা, অভিনয়জীবন—সবকিছুই দেখানো হবে। ইতিমধ্যে গল্প চূড়ান্ত করেছেন তিনি। শিগগিরই শুরু করবেন চিত্রনাট্য লেখার কাজ।

ঐন্দ্রিলা বলেন, ‘আব্বুর চলচ্চিত্রজীবন বিশাল ও বর্ণাঢ্য। তাঁর জীবনে অনেক মজার মজার ঘটনাও রয়েছে। সেগুলোও দেখাতে চাই। এ কারণে বায়োপিকটি বড় আয়োজন করে বানাতে চাই। কোনো তাড়াহুড়া করতে চাইছি না। আশা করছি আব্বুর জীবনের গল্পটি পর্দায় ফুটিয়ে তুলতে পারব।’

আরও পড়ুনঃ   তানজিন তিশা বাদ, যুক্ত সৃজিতের বান্ধবী

এতে একাধিক অভিনেতাকে বুলবুল আহমেদের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলে জানান ঐন্দ্রিলা। তিনি বলেন, ‘এখানে যেহেতু তাঁর জীবনের অনেকগুলো পর্যায় দেখানো হবে, তাই ভিন্ন ভিন্ন বয়সে ভিন্ন ভিন্ন অভিনেতাকে দেখা যাবে। চিত্রনাট্য সম্পন্ন হওয়ার পরে অভিনয়শিল্পীদের তালিকা চূড়ান্ত করব।’

এর আগে ২০১০ সালে বুলবুল আহমেদকে নিয়ে ডকুমেন্টারি বানিয়েছিলেন ঐন্দ্রিলা। সিনেমা বানানোর সময় সেই অভিজ্ঞতা কাজে দেবে বলে মনে করেন তিনি। ঐন্দ্রিলা বলেন, ‘আব্বুকে নিয়ে বানানো ডকুমেন্টারিটি সবাই পছন্দ করেছিল। এখনো তাঁর জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকীর সময় চ্যানেল আইয়ে এটি প্রচারিত হয়। সেই নির্মাণ অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিনেমাটি আরও ভালো করতে চাই। এ ছাড়া আমি সিনেমা নিয়ে পড়াশোনা করেছি। সেই অভিজ্ঞতাও কাজে লাগাতে চাই।’

আরও পড়ুনঃ   ‘পুষ্পা টু’ নিয়ে যা বললেন জাহ্নবী

১৯৫৮ সালে মঞ্চনাটক দিয়ে অভিনয়জীবন শুরু বুলবুল আহমেদের। টেলিভিশনে অভিষেক হয় ১৯৬৮ সালে আবদুল্লাহ আল-মামুনের ‘পূর্বাভাস’ নাটক দিয়ে। সিনেমায় নাম লেখান ১৯৭৩ সালে, আবদুল্লাহ ইউসুফ ইমামের (ইউসুফ জহির) ‘ইয়ে করে বিয়ে’ সিনেমার মাধ্যমে। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘সীমানা পেরিয়ে’, ‘মোহনা’, ‘মহানায়ক’, ‘ওয়াদা’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দেবদাস’, ‘ভালো মানুষ’, ‘বদনাম’, ‘দুই জীবন’, ‘দীপু নাম্বার টু’, ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ ইত্যাদি।

১৯৭৬ সালে আলমগীর কবির পরিচালিত ‘সূর্যকন্যা’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জহির রায়হান পুরস্কার লাভ করেন তিনি। চারবার পেয়েছেন জাতীয় পুরস্কার। ২০১০ সালের ১৫ জুলাই প্রয়াত হন অভিনেতা বুলবুল আহমেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST