৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

হলগুলো সন্ত্রাসমুক্ত করতে কাউকে ছাড় দেব না: রাবি উপাচার্য

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেছেন, ‘আমার অঙ্গীকার হচ্ছে, আমি হলগুলো সম্পূর্ণরূপে সন্ত্রাসমুক্ত করে ছাড়ব। এই জায়গাতে আমি কাউকে ন্যূনতম ছাড় দেব না।’

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে উপাচার্য কার্যালয়ে যোগদান শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘হলে এত দিন যা চলেছে তা একেবারেই অতীত ইতিহাস। এখন থেকে হলে একজন ছাত্রও পেশিশক্তির চর্চা করতে পারবে না। সিট নিয়ে কোনো ধরনের বাণিজ্য করতে পারবে না। যারা বৈধ সিটের দাবিদার শুধু তারাই হলে থাকবে। হলে সম্পূর্ণ শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমার সর্বশক্তি প্রয়োগ করব।’

আরও পড়ুনঃ   ধাক্কা লাগাকে কেন্দ্র করে চিকিৎসককে মারধর, ভেঙে দিল দাঁত

ক্লাস শুরুর বিষয়ে উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের মূল কাজ–লেখাপড়া এবং ক্লাসরুমে ফিরে যাওয়া, সেটা অনেক দিন ধরে বন্ধ আছে। দেশে এ ধরনের একটা গণ-অভ্যুত্থানের পরে এটা অস্বাভাবিক ঘটনা নয়। শিক্ষকেরা ক্লাসরুম থেকে কিছুটা দূরে সরে যাওয়ায় আমাদের বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস হচ্ছে না। তবে একজন শিক্ষক হিসেবে আমার চাওয়া থাকবে, যত দ্রুত সম্ভব শিক্ষা কার্যক্রম চালু করা। আর সেই ব্যাপারে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ আমি কামনা করছি। আমি চাই অতি দ্রুত শিক্ষা-কার্যক্রম স্বাভাবিক হোক।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে শিল্পায়নের চেষ্টা করে যাচ্ছি: এমপি বাদশা

মানসম্পন্ন গবেষণার পরিবেশ সৃষ্টির প্রত্যয় ব্যক্ত করে অধ্যাপক সালেহ্ হাসান বলেন, ‘শিক্ষকদের প্রধান কাজ পঠন-পাঠন, জ্ঞান অন্বেষণ ও গবেষণা করা। তবে আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণার ক্ষেত্রটি দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে আসছে। গবেষকেরা যাতে উচ্চ মানসম্পন্ন গবেষণা করতে পারেন, আমি সেই পরিবেশ সৃষ্টি করতে চাই।’

পাশাপাশি শিক্ষার্থীরা যাতে তাদের অধিকার নিয়ে শ্রেণিকক্ষে ফিরে পুনরায় লেখাপড়ায় মনোনিবেশ করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।

এ সময় সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত

জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

বানেশ্বর বাজারে হোটেলে ‘ নিউ’ চলছে রমরমা দেহ ব্যবসা

রাজশাহীতে সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন মাহমুদা হাবিবা

দূর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা

১০

বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জাহিদ হোসেনের জীবনবৃত্তান্ত

১২

শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাসিকের ৪৩৮ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইন শুরু

১৩

মূল্যবৃদ্ধির পর বাড়ল জ্বালানি তেলের সরবরাহ

১৪

সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

১৫

খানাখন্দে ভরা পথে মানবিক দৃষ্টান্ত, নিজ হাতে সড়ক মেরামত করলেন আব্দুস সালেক আদিল

১৬

তানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

১৭

সমাজকল্যাণ মন্ত্রীর সাথে আইএলও প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৮

রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড ,মাসিক কল্যাণসভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

২০

Design & Developed by: BD IT HOST