৫ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সাকিবকে নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত

অনলাইন ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতে এসেছে বাংলাদেশ। এই সফরের আগে তাদের বিপক্ষে টেস্টে কোনো জয়ই ছিল না, এখন আছে সিরিজ জয়ের স্মৃতি। এমন আনন্দের উপলক্ষ্য এনে দেওয়া ক্রিকেটাররা বুধবার রাতে দেশে ফিরেছেন। এরপর বিমানবন্দরে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে কথা বলতে হয়েছে সাকিব আল হাসানকে নিয়ে।

জাতীয় দলের এই ক্রিকেটার কিছুদিন আগে বিলুপ্ত করা সংসদের সদস্য ছিলেন। তার রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাত্র-জনতার অভ্যুত্থান ক্ষমতা ছাড়তে হয়েছে। এরপর তার নামে হয় হত্যা মামলা। সাকিব যখন পাকিস্তানে খেলছেন বাংলাদেশের জার্সি গায়ে, তখনই এমন ঘটনা ঘটে।

এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটাররা পাশে দাঁড়ান সাকিবের। পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়ায় ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের। ওখানে আলাপ হলে সাকিবের পাশে দাঁড়াবেন বলে জানিয়েছেন অধিনায়ক শান্ত।

আরও পড়ুনঃ   ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

তিনি বলেন, ‘সাকিব ভাইয়ের বিষয়টা অবশ্যই আলাদা বিষয়। কিন্তু প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। এই বিষয়টা আমরা সবাই জানি সাকিব ভাই খেলার জন্য কতটা নিবেদিত এবং খেলার জন্য কতটা পাগল, সবসময় দলের জন্য খেলার চিন্তাভাবনা করে থাকেন। কিন্তু হ্যাঁ, অবশ্যই যখন দেখা হবে (ইউনূসের সঙ্গে)। যদি এটা নিয়ে কথা ওঠে, প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। ’

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিলেন ক্রিকেটাররা। ড্রেসিংরুমে জয়ের পরও দেখা গেছে সেটি। পরে ট্রফি নিয়ে ঘুমানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন অধিনায়ক শান্তও। ওই ঘটনার পেছনের কথাও জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ   বীরঙ্গনাদের ইতিহাস জানাতে নির্মিত তথ্যচিত্র ‘আর কতবার বলবো’ এর প্রদর্শনী

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এইরকম অর্জনের পর স্বাভাবিক ভাবেই উদ্‌যাপনটা একটু অন্যরকম থাকে। জেতার পর ড্রেসিংরুমে সবাই সেলিব্রেট করেছে। হোটেলে যাওয়ার পরও সেলিব্রেশন থামেনি। পুরো যাত্রাই আসলে আনন্দের ছিল। পাকিস্তানে পুরো সময়টা আমরা অনেক উপভোগ করেছি। সিরিজ জয়টা অনেক স্পেশাল ছিল আমার কাছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, বাংলাদেশের সব থেকে বড় অর্জন। মুহূর্তটাকে ভালো ভাবে উপভোগ করার জন্য মনে হলো যে ট্রফিটা নিয়েই ঘুমাই। এটাই আর কি, কাউকে দেখে না … লিওনেল মেসিকে দিয়ে শুরু হয়েছিল…। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST