৫ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগে ঝালিয়ে নিতে লঙ্কায় যাচ্ছেন বাংলাদেশের মেয়েরা

অনলাইন ডেস্ক : মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের সবশেষ প্রস্তুতিমূলক সফর করছে বাংলাদেশ। বাংলাদেশ ‘এ’ দলের মোড়কে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোনো সিরিজ ছিল না। সর্বশেষ তারা ম্যাচ খেলেছে গত জুলাইয়ে এশিয়া কাপে। মাঝে আড়াই মাসের বিরতি। বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরে যাওয়ায় প্রস্তুতির দিক থেকে কিছুটা বিপাকেও পড়েছে টিম ম্যানেজমেন্ট।

প্রথমে বাংলাদেশ নিজ দেশের কন্ডিশন বিবেচনায় প্রস্তুতি নিতে শুরু করেছিল, এখন তাদের প্রস্তুতি নিতে হবে সংযুক্ত আরব আমিরাতের জন্য। গুরুত্বপূর্ণ ব্যাপার, তাদের সামনে কোনো সিরিজই ছিল না! এই বিরতিতে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতির জন্য বিসিবি বেছে নিল শ্রীলঙ্কা ‘এ’ দলের সঙ্গে দুটি ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সফরের আগে বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম নারী ‘এ’ দলের ক্রিকেটারদের সঙ্গে একটা সভা করেন। এই সভায় ক্রিকেটারদের দায়িত্ববোধ ও সিরিজের লক্ষ্য নিয়ে কথা বলেন।

আরও পড়ুনঃ   বিজিবি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে উন্নত সেবা পাচ্ছেন আহতরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফাহিমা খাতুন, তাজ নাহার, শামীমা সুলতানা ও সোবহানা মোস্তারি ছিলেন না এশিয়া কাপে, তাঁদের শ্রীলঙ্কা সফরে রাখা হয়েছে। ‘এ’ দলের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার রাবেয়া খান। জাতীয় দলের অধিনায়ক জ্যোতি ও সহ-অধিনায়ক নাহিদা আক্তার দলে থাকলেও ভবিষ্যৎ নেতৃত্বের কথা বিবেচনায় ১৯ বছর বয়সী রাবেয়ার প্রশিক্ষণও বলা চলে এটি।

আগামী ৮ সেপ্টেম্বর পানাগোডার আর্মি গ্রাউন্ড প্রথম ওয়ানডে এবং ১০ সেপ্টেম্বর কলম্বোর থুরস্তানে দ্বিতীয় ও শেষ পঞ্চাশ ম্যাচটি হবে। কলম্বোর পি সারা ওভালে ১২ ও ১৩ সেপ্টেম্বর হবে প্রথম দুটি টি-টোয়েন্টি। সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে তৃতীয় ম্যাচ হবে ১৫ সেপ্টেম্বর। ১৭ ও ১৯ সেপ্টেম্বর থুরস্তান এবং কলম্বো কোল্টসে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে।

আরও পড়ুনঃ   রোনালদোর আরও এক রেকর্ড ভাঙলেন মেসি

শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আবার সংযুক্ত আরব আমিরাত চলে যাবেন জ্যোতি-নাহিদারা। আগামী ৩ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে।

শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ ‘এ’ দল
রাবেয়া খান (অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, নাহিদা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নাহার, সাবিকুন্নাহার জেসমিন ও শামীমা সুলতানা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ফুটবল খেলার বিরোধ মিমাংসা করতে গিয়ে শিক্ষার্থী খুন

ঢাকাগামী সিল্কসিটি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের চেতনা বাস্তবায়িত হবে : তথ্যমন্ত্রী

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ২

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের সঙ্গে সংসদ সদস্য ও নেসকো চেয়ারম্যানের মতবিনিময়

১০

ভাঙ্গায় মাচা থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

১১

বেনাপোল দিয়ে সাড়ে ৮ মাস পর ভারত থেকে এল কাঁচামরিচ

১২

হিমাগারে আলু সংরক্ষণে প্রতি কেজি ভাড়া সর্বোচ্চ ৪ টাকা নির্ধারণের দাবি চাষি-ব্যবসায়ীদের

১৩

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী

১৪

সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত : আব্দুল আউয়াল

১৫

জুলাই অভ্যুত্থানের অর্জন, বর্জন ও বিসর্জন

১৬

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

১৭

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

১৮

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

১৯

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST