৩০ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ওষুধের মূল্যবৃদ্ধি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

অনলাইন ডেস্ক : কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আবেদনের পরিপ্রেক্ষিতে সব ধরনের ওষুধের মূল্য বৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান ক্যাবের তথ্য কর্মকর্তা আনোয়ার পারভেজ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ফার্মাসিটিক্যাল কোম্পানিগুলোর স্বেচ্ছাচারী ও আইন বহির্ভূতভাবে ওষুধের মূল্য নির্ধারণ কর্মকাণ্ড প্রতিরোধ না করাকে কেন অবৈধ আইনি কর্তৃত্ব বিহীন ঘোষণা করা হবে না, এই মর্মে নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট করে ক্যাব। আদালতে রিট আবেদন করেন ক্যাবের ভোক্তা অভিযোগ নিষ্পত্তি জাতীয় কমিটির সদস্য সচিব আলমগীর কবীর। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

আরও পড়ুনঃ   সংসদে ৪টি স্থায়ী কমিটি পুনর্গঠন

পরে ২৯ এপ্রিল বিচারপতি মোস্তফা জামান ও বিচারপতি মোহাম্মদ আতাউল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আদেশ দেন। অব্যাহতভাবে ওষুধের মূল্য বৃদ্ধি রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আরও পড়ুনঃ   সিলেটে অবতরণ করল তারেক রহমানকে বহনকারী বিমান

ফার্মাসিটিক্যাল কোম্পানিগুলোকে অনুমোদনবিহীন কাঁচামাল আমদানি বন্ধ এবং অনুমোদন ছাড়া বিদেশি ওষুধ বিক্রি বন্ধের নির্দেশ দেন আদালত। স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনের মহাপরিচালককে এই আদেশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আগামী ৩০ দিনের মধ্যে আদালতকে জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১

নিয়ামতপুরে ঘাসফুলের উদ্যোগে গবাদিপশুর টিকাদান ও কৃমিনাশক ঔষধ বিতরণ

২

নাটোরের নলডাঙ্গায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

৩

নগরীতে চোরাই মোবাইল উদ্ধারসহ ৬ মাসের কারাদণ্ড

৪

পুঠিয়ায় জমির ন্যায্য মূল্য নির্ধারণে গণশুনানি

৫

সংবিধান মানুষের জন্য, মানুষের প্রয়োজনে সংবিধান পরিবর্তন হবে: ড. আবু ইউসুফ সেলিম

৬

আ.লীগের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে : নাহিদ ইসলাম

৭

রাবি প্রক্টরের বাসভবনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

৮

গোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫

৯

নিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন

১০

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

১১

নগরীতে স্পেশাল টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

১৩

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার

১৪

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

১৫

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

১৬

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত, যানবাহনের দীর্ঘ সারি

১৮

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

১৯

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

২০

Design & Developed by: BD IT HOST