৫ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ভারতে অ্যাম্বুলেন্সে অসুস্থ স্বামীর সামনে নারীর শ্লীলতাহানি

অনলাইন ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে অ্যাম্বুলেন্সের ভেতর এক নারীর শ্লীলতাহানি করা হয়েছে। ওই সময় নিজের অসুস্থ স্বামীকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন তিনি। হেনস্তা শেষে ওই নারী ও তার স্বামীকে রাস্তায় ফেলে দেয় অ্যাম্বুলেন্সের কর্মীর। তখন তার মুখ থেকে খুলে ফেলা হয় অক্সিজেন মাক্সও।

উত্তর প্রদেশের সিধার্থনগরে গত ৩০ আগস্ট এ ঘটনা ঘটে। পরবর্তীতে গোরাখপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই নারীর স্বামীর মৃত্যু হয়।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শ্লীলতাহানির শিকার নারী প্রথমে তার স্বামীকে বাসতি মেডিকেল কলেজে নিয়ে যান। এর আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অনবতি হলে চিকিৎসকরা তাকে অন্য আরেকটি হাসপাতালে রেফার করেন।

আরও পড়ুনঃ   হাস্যকর যুদ্ধ থামান, না হলে পরিস্থিতি আরও খারাপ হবে

কিন্তু বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর সামর্থ না থাকায় তিনি অ্যাম্বুলেন্সে করে স্বামীকে নিয়ে বাড়িতে ফিরে আসছিলেন। ওই সময় অ্যাম্বুলেন্সের চালক তাকে জোর করে সামনের আসনে বসায়। এরপর তাকে যৌন হেনস্তা করেন চালক ও তার স্বামী। যখন তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন তখন তাকে এবং তার স্বামীকে অ্যাম্বুলেন্স থেকে ফেলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ   বিমান বিধ্বস্তের ৫৬ বছর পর ভারতে বরফে জমে যাওয়া চারজনের মরদেহ উদ্ধার

ওই সময় নারীর কাছ থেকে তার স্বর্ণালংকারও নিয়ে নেয় অ্যাম্বুলেন্স চালক। তিনি ঘটনা সম্পর্কে প্রথমে নিজের ভাইকে জানান। এরপর তার ভাই পুলিশকে অবহিত করে। পুলিশ এসে তার স্বামীকে আরেকটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়।

অভিযুক্তদের বিরুদ্ধে প্রথমে পুলিশ কোনো অভিযোগ নিতে চায়নি বলে দাবি করেছেন ওই নারী। তবে পরবর্তীতে মামলা নেওয়া হয়।-সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১০

এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৪

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

১৫

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

১৬

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

১৭

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

১৯

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST