২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে বিক্ষোভ

হেলাল উদ্দীন, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের পদত্যাগ দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে এগারো’টায় বিদ্যালয় চত্বরে বিক্ষোভ, মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক, সচেতন জনতার ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিয়োগ বাণিজ্য, স্কুলের জমি বিক্রয়, অতিরিক্ত ফি আদায়, পানি ও জলের অভাব, দীর্ঘ দিন স্কুলে অনুপস্থিত সহ অস্ত্রের মুখে রেজুলেশনে স্বাক্ষর আদায়ের অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

শিক্ষার্থী মুন্নি আক্তার, বায়েজিদ আলী, মারিয়া আক্তার জানান, হেড স্যারের নির্দেশে আমাদের স্কুলের প্রজেক্টর চালু, মটরের বিশুদ্ধ পানি উঠাতে ও পান করতে দেয়া হতো না। যদিও আমাদের কাছ থেকে বিদ্যুৎ বিল নেয়া হতো। পরীক্ষার অতিরিক্ত ফি আদায় করা হতো। চারটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফি আর ফেরৎ দেয়নি। এ সব নানা অনিয়মের জন্য প্রধান শিক্ষকের পদত্যাগ চান শিক্ষার্থীরা ।

আরও পড়ুনঃ   রাতের মধ্যে ঢাকাসহ ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়

বিদ্যালয়ের সদ্য সাবেক সভাপতি আবুল কালাম আজাদ (মেলেটাররি) ও প্রধান শিক্ষক মিলে মোটা অংকের অর্থের বিনিময়ে গোপনে বেশ কয়েকজনকে নিয়োগ দিয়েছেন। যার একটি টাকা প্রতিষ্ঠানের ফান্ডে নেই। সেই সাথে প্রতিষ্ঠানের জমি এক ব্যক্তির সাথে বিনিময় করেছেন। যে জমি বিনিময় করেছেন তা ফেরৎ চান বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

আরও পড়ুনঃ   যশোর শিক্ষা বোর্ডে এইচএসসির প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য ১২ কলেজ তালিকাভুক্ত

ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ইব্রাহিম হোসেন বলেন, নিয়োগ বোর্ডে রেজুলেশনে জোর পূর্বক পুলিশ দিয়ে ভয় দেখিয়ে স্বাক্ষর আদায় করিয়ে নিয়েছেন প্রধান শিক্ষক। এমন কি নিয়োগ বোর্ড শেষে না খাইয়ে সন্ধ্যায় তাদের বাড়ি পাঠানো হয়। সহকারী-প্রধান শিক্ষক জামাল উদ্দিন, প্রতিষ্ঠান প্রধানের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করছেন।

বিক্ষোভকারীরা অবিলম্বে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবী করেন। অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার এই মাত্র অপারেশন শেষে হলো। আমি এখন কথা বলতে পারবো না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম এর সরকারি মুঠোফোনে কল দেয়া হলে তিনি সাড়া দেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST