২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে পোস্ট অফিস পরিদর্শকের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র দাখিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের প্রধান ডাক ঘরের (পোস্ট অফিস) পরিদর্শক গোলবার হোসেন অনন্তের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলা তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার বেলা ১২টার দিকে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সুত্রধর বলেন, ‘মামলাটি আমার কাছে ছিল। এখন কর্মকর্তা পরিবর্তন হয়েছে। আদালতে অভিযোগ পত্র দাখিল করা হয়েছে। এখন আর আমাদের কোনো কাজ নেই। যা কিছু করার আদালত করবে।’

গোলবার হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর মহল্লার মৃত গোলাম মোস্তফা সরকারের ছেলে। তিনি ২০০০ সালের ২৯ জুন পোস্ট অফিসের পরিদর্শক হিসেবে যোগদান করেন।

আরও পড়ুনঃ   সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিকে সরিয়ে দেওয়া হলো

মামলার অভিযোগ পত্র জানা গেছে, পোস্ট অফিস পরিদর্শক গোলবার হোসেনের দাখিল করা সম্পদ বিবরণীতে স্থাবর ও অস্থাবর সম্পদ মিলে ১ কোটি ১১ লাখ টাকার সম্পদ থাকার ঘোষণা দেন। কিন্তু ওই সম্পদ বিবরণী যাচাইকালে তাঁর স্থাবর ও অস্থাবর সম্পদ বাবদ ১ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকার তথ্য পাওয়া যায়। সে হিসেবে গোলবার হোসেন ২০ লাখ ২০ হাজার টাকার সম্পদ থাকার তথ্য গোপন করেছেন।

অন্যদিকে, নথিপত্র যাচাই-বাছাইকালে পোস্ট পরিদর্শক গোলবার হোসেনের বেতন ভাতা বাবদ আয় ৩৪ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা এবং পারিবারিক ব্যয় ১০ লাখ ৩৯ হাজার ১০ টাকা পাওয়া যায়। ফলে তার পারিবারিক ব্যয়সহ সম্পদ অর্জনে ব্যয় পাওয়া যায় ১ কোটি ৪১ লাখ ৫৯ হাজার ১০ টাকা। এ ক্ষেত্রে তিনি বেতন-ভাতা ব্যতীত এক কোটি ৬ লাখ ৯৫ হাজার ৬১০ টাকা মূল্যের জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তদন্ত শেষে চলতি বছরের ১৩ মে আদালতে অভিযোগ পত্র দাখিল করা হয়।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে দুই বাল্যবিয়ে পন্ড, বরের ৩ মাসের কারাদন্ড

এ বিষয়ে সিরাজগঞ্জ প্রধান ডাক ঘরের (পোস্ট অফিস) পরিদর্শক গোলবার বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। কিছু লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার কোনো অবৈধ সম্পদ নাই। মামলার বিষয়ে আমি আইনি মোকাবিলা করব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

১০

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

১১

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

১৩

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৪

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

১৫

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

১৬

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

১৮

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

১৯

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

২০

Design & Developed by: BD IT HOST