১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রুয়েটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

স্টাফ রিপোর্টার: আজ রবিবার (১ সেপ্টেম্বর) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস। দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়।

সকালে প্রশাসনিক ভবন চত্বরে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন,বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। মুক্তিযুদ্ধে শহিদ ছাত্রদের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং তাদেররুহের মাগফেরাত কামনা করে দোয়া শেষে বৃক্ষরোপণ করা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে সকাল পৌঁনে দশটায়শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দদেরনিয়ে এক শোভাযাত্রাশেষে নিরাপদ রক্তদান কর্মসূচি ও আলোকচিত্র প্রদর্শনীরআয়োজন করা হয়।

আরও পড়ুনঃ   সাংবাদিক খোকন, বিএসইসির শিবলী ও এমপি বাবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সকাল এগারোটায় ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ও বিশ্ববিদ্যালয় দিবস ২০২৪ উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকারের সভাপতিত্বে আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন যন্ত্রকৌশল অনুষদের ডীন ও দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন, ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি এর পরিচালক অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান, শিক্ষা শাখার উপ-রেজিস্ট্রার আবু তোলায়হা মো. ফয়সল খান, ইসিই বিভাগের ২০১৯ সিরিজের শিক্ষার্থী মো. মাঈন উদ্দীন, পুরকৌশল বিভাগের ২০১৯ সিরিজের শিক্ষার্থী আফরিন সুলতানা মীম প্রমুখ।

আরও পড়ুনঃ   ফেব্রুয়ারির বারো তারিখে আমরা ইচ্ছামতো ইচ্ছা প্রকাশ করতে যাব-উঠান বৈঠকে ভোটার

এরপর রুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. সিরাজুল করিম চৌধুরী ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল আলম বেগ এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী মো. নূর ইসলাম তুষার-কে গুনীজন সংবর্ধনা প্রদান করা হয়।

বাদ জোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে রুয়েটের অগ্রযাত্রা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে প্রধান ফটক ও ভবনসমূহে সৌন্দর্যবর্ধন ও আলোকসজ্জা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST