২৮ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

শহীদ ছাত্র-জনতাকে সাফ শিরোপা উৎসর্গ

অনলাইন ডেস্ক : কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বাংলাদেশের শিরোপা উল্লাস। স্বাগতিক নেপালকে ৪-১ গোলে ফাইনালে হারিয়ে সাফ অ-২০ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ অ-২০ দলের কোচ মারুফুল হক ও আজকের অন্যতম গোলদাতা রাব্বি হোসেন রাহুল বাংলাদেশের এই ট্রফি শহীদ ছাত্র জনতাকে উৎসর্গ করেছেন।

ফাইনাল ম্যাচ শেষে কাঠমান্ডুতে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে ব্রডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে মারুফুল হক বলেন,‘আমাদের এই সাফল্য ও আমার এই অর্জন উৎসর্গ করতে চাই যারা সাম্প্রতিক সময়ে আন্দোলনে প্রয়াত হয়েছেন।’ মারুফের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে আসা ফরোয়ার্ড রাহুলও কোচের মন্তবব্যের পুনরাবৃত্তিই করেছেন।

আরও পড়ুনঃ   সংবিধান সংস্কার কমিশনের প্রধান হলেন অধ্যাপক আলী রীয়াজ

বাংলাদেশ এই টুর্নামেন্টের শুরুই করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রয়াতদের স্মরণ করে। টুর্নামেন্টে নিজেদের প্রথম গোল করে গোলদাতা মিরাজুল ইসলাম আলাদা একটি টি শার্ট পড়েন। সেই টি শার্ট ছিল আবু সাঈদ মুগ্ধর স্মরণে। ফুটবলের মাঠে এ রকম জিনিষ পড়া ঝুকিপূর্ণ হলেও বাংলাদেশ অ-২০ দল সেই ঝুকি নিয়েছিল।

জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত বাংলাদেশ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে পার করেছে। আগস্ট ক্ষমতা পালাবদলের পর পর আবার নতুন সংকট দেখা দেয়। বন্যায় দেশের অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে। কোচ মারুফুল হক ও ফরোয়ার্ড রাহুল দুই জনই ফুটবলের ট্রফি দেশের জন্য স্বস্তিকর উল্লেখ করে বলেন,‘আসলেই আমরা নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের এই ট্রফি দেশবাসীর জন্য খুশির উপলক্ষ্য।’

আরও পড়ুনঃ   সাইবার নিরাপত্তা আইন সংশোধনযোগ্য নয়, এটি বাতিল করতে হবে

বাংলাদেশের আজকের জয়ের অন্যতম নায়ক জোড়া গোলদাতা মিরাজুল ইসলাম। নিজে দুই গোলের পাশাপাশি আরেক গোল করিয়েছেন। সেই মিরাজুল তার প্রতিক্রিয়ায় বলেন,‘আমরা আজ নিজের জন্য খেলিনি, দেশের সবার জন্যই খেলেছি। নেপালও ভালো খেলেছে, আল্লাহ আমাদের সহায় হয়েছে আমরা চ্যাম্পিয়ন হয়েছি।’

মিরাজুল ইসলাম ফাইনালে জোড়া গোল ছাড়াও টুর্নামেন্টে আরে দুই গোল করেছেন। চার গোল টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এই ফুটবলার। বাফুফের এলিট একাডেমী থেকে তিনি উঠে এসেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST